ঢাকা ১০:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পদত্যাগ করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি: শিক্ষামন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে কিছু গণমাধ্যমে সংবাদ প্রচার করা হচ্ছে। গুঞ্জন রয়েছে পদত্যাগ করতে যাচ্ছেন তিনি। তবে এ নিয়ে অপপ্রচার না চালানোর আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

তিনি বলেন, আমার পদত্যাগ করা নিয়ে কিছু অনলাইনে নিউজ প্রকাশ করা হয়েছে। পদত্যাগের ফাইল নাকি প্রধানমন্ত্রীর টেবিলে জমা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালি সফর থেকে দেশে ফিরলেই আমি পদত্যাগ করতে যাব।

শনিবার রাজধানীর একটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রীর কাছে পদত্যাগ করার বিষয়টি জানতে চাওয়া হলে তিনি জাগো নিউজকে একান্তে এসব কথা জানান।

জাগো নিউজকে শিক্ষামন্ত্রী বলেন, এসব সংবাদের কোনো সত্যতা ও ভিত্তি নেই। আমার পদত্যাগ করার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। কোনো অন্যায়কারীকে আমরা প্রশ্রয় দেই না। শক্তহাতে তা প্রতিরোধ করা হচ্ছে। আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য কিছু গণমাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

এসব বিভ্রান্তিমূলক সংবাদ থেকে সর্বসাধারণকে বিরত থাকার আহ্বান জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ বিষয় নিয়ে গতকাল সিলেটে আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি ব্যাখ্যাও দিয়েছেন বলে জানান।

উল্লেখ্য, এবারের এসএসসি পরীক্ষার প্রথম দিন থেকেই প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। এমন প্রেক্ষাপটে শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে নানাভাবে গুঞ্জন ওঠে। গত সপ্তাহে পদত্যাগ করতে শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর কাছেও গিয়েছিলেন বলে তার মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তারা জানিয়েছিলেন। প্রশ্ন ফাঁস ঠেকাতে কঠোর হওয়ার জন্য প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন বলেও তারা জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পদত্যাগ করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ১১:১৬:২৭ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৮