ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাসীরুদ্দীন পাটওয়ারী যে ভাষায় কথা বলেন, তা রাজনৈতিক সংস্কৃতি নয়: প্রতিমন্ত্রী ‘এক দফা’ ঘোষণার নেপথ্য ঘটনা তুলে ধরে বিস্ফোরক পোস্ট আব্দুল কাদেরের হাসিনা দেশে আসলে কী পদক্ষেপ নেওয়া হবে, জানালেন নাহিদ গুমে শাস্তি যাবজ্জীবন, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন গুজব প্রতিরোধে এফবিআইয়ের সহযোগিতা চাইলেন আইজিপি ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ: ইসি সচিব রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী সাজাপ্রাপ্ত আসামির মন্তব্যের জবাব দেওয়ার সময় সরকারের নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান এ দেশের সব মানুষের অর্জন: সমাজকল্যাণমন্ত্রী হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত

ইহুদিবাদী শত্রুদের বিরুদ্ধে ঐক্য আবশ্যক: প্রেসিডেন্ট রুহানি

ভারত সফরে জুমা নামাজের বক্তৃতায় ইরানি প্রেসিডেন্ট ড. হাসান রুহানি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারত সফররত ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল ও অন্য শত্রুদের তৎপরতা রুখতে হলে মুসলমানদের মাঝে অবশ্যই ঐক্য জোরদার করতে হবে। হায়দরাবাদ জামে মসজিদে জুমা নামাজের বক্তৃতায় তিনি এ কথা বলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে তিনি এ সফর করছেন।

তিনি বলেন, কিছু অঞ্চলের মুসলমানদের মধ্যে যে সমস্যা দেখা দিয়েছে তার প্রধান কারণ হচ্ছে- ইসলামের শিক্ষার প্রতি গুরুত্ব না দেয়া। এ সময় তিনি ভারতের জনগণের প্রতি ইরানিদের শুভেচ্ছাবার্তা পৌঁছে দেন এবং জুমা নামাজ মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।

বৃহস্পতিবার প্রেসিডেন্ট রুহানি তিন দিনের জন্য ভারত সফরে গেছেন এবং দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার জন্য। এ সফরে ইরান ও ভারতের মধ্যে ১৫টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

প্রেসিডেন্ট রুহানির সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ছাড়াও কয়েক মন্ত্রী ও ব্যবসায়িক প্রতিনিধিদল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাংকের চলতি হিসাবের লিয়েন তুলে দিল কেন্দ্রীয় ব্যাংক

ইহুদিবাদী শত্রুদের বিরুদ্ধে ঐক্য আবশ্যক: প্রেসিডেন্ট রুহানি

আপডেট সময় ১১:৫৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৮