ঢাকা ০২:২৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বামীর পরকীয়ার প্রতিশোধে স্ত্রীর পরকীয়া

অাকাশ নিউজ ডেস্ক:

সিরাজগঞ্জে পরকীয়া প্রেমে একে অপরের বউ বদলের এক অভিনব ঘটনা ঘটেছে। কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশবাড়িয়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে সেলিম মালয়েশিয়া থাকা অবস্থায় তার স্ত্রী সোমা খাতুনের সঙ্গে একই গ্রামের পরাণ শেখের ছেলে সোহেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

একপর্যায়ে সোহেল তার প্রেমিকা সোমাকে এলাকার একটি তাঁত কারখানায় কাজ নিয়ে দেয়। গভীর প্রেমের টানে সোমা তার দুই বছরের একটি ছেলে সন্তানকে তার দাদির কাছে রেখে সোহেলের হাত ধরে পালিয়ে যায়।পারিবারিক সূত্রে জানা যায়, সোহেলের ঘরে স্ত্রী ও এক পুত্রসন্তান রয়েছে।এদিকে, সোহেলের স্ত্রী তার স্বামীর এমন কর্মকাণ্ডের জন্য ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নেয়ার জন্য মালয়েশিয়ায় অবস্থানরত সোমার স্বামী সেলিমের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।

গত ৭ জুলাই পরিবারের সম্মতিক্রমে মোবাইলের মাধ্যমে সোহেলে স্ত্রীর সঙ্গে সেলিমের বিয়ে হয় বলে জানায় স্থানীয়রা।স্থানীয়রা আরও জানায়, সেলিমের স্ত্রী সোহেলের সঙ্গে পাঁচ মাস হলো চলে গেছে। আর সোহেলের স্ত্রীর সঙ্গে সেলিমের বিয়ে হয়েছে সম্প্রতি। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেই তাদের বিয়ে হয়েছে।

এ বিষয়ে সেলিম ও সোহেলের পরিবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

স্বামীর পরকীয়ার প্রতিশোধে স্ত্রীর পরকীয়া

আপডেট সময় ০৮:৩২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০১৭