ঢাকা ১১:৫২ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভালবাসা দিবসে প্রেমিকার ভাইকে কুপিয়ে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

কুষ্টিয়ার মিরপুরে প্রেমিকার ভাইকে কুপিয়ে হত্যা করেছে উজ্জ্বল নামের এক প্রেমিক। আহত হয়েছেন প্রেমিকার মা। পরে ঘটনাস্থল থেকে পুলিশ ঘাতককে হাতে নাতে আটক করেছে।

বুধবার সন্ধ্যায় উপজেলার পোড়াদহ ইউনিয়নের বালিয়াশিশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আব্দুল্লাহ (২০)। সে ওই এলাকার মো. আলম আলীর ছেলে এবং স্থানীয় কলেজ ছাত্র।

মিরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আজিজুর রহমান জানান, পোড়াদহ এলাকার মো. আলম আলীর মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে ইসলামী বিশ্ববিদ্যায় এলাকার হাতিয়া গ্রামের খবির উদ্দিন শেখের ছেলে উজ্জ্বল হোসেন (২২)। তাদের এ প্রেমের খবর জানাজানি হলে উজ্জ্বলকে বকাবকি করে আব্দুল্লাহ।

বুধবার বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষ্যে প্রেমিকার সঙ্গে দেখা করতে আব্দুল্লাহ’র বাড়িতে আসে উজ্জ্বল। এ সময় তাকে বাড়িতে আসতে বাধা দিলে সে আব্দুল্লাহকে কুপিয়ে হত্যা করে। আব্দুল্লার মা বাধা দিলে তাকেও কুপিয়ে আহত করে।

পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক উজ্জ্বল হোসেনকে আটক করে। পরে আব্দুল্লাহ’র লাশ উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত আব্দুল্লাহ’র মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভালবাসা দিবসে প্রেমিকার ভাইকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০১:০৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৮