ঢাকা ০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ছাত্রীকে গণধর্ষণ শেষে ভিডিও ধারণ, প্রেমিক গ্রেফতার

অাকাশ জাতীয় ডেস্ক:

জীবননগরে প্রেমের ফাঁদে ফেলে প্রেমিক তার দুই বন্ধুকে নিয়ে এসএসসি পরীক্ষার্থীকে গণধর্ষণ করার অভিযোগ ওঠেছে। ধর্ষণের সময় মোবাইল ফোনে দৃশ্য ধারণ ও স্বর্ণের গয়না কেড়ে নেয় ধর্ষকরা। এ সময় ঘটনা ফাঁস করলে নগ্ন দৃশ্যের ছবি ও ভিডিও ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেয়ারও হুমকি দেয়া হয় বলে জানান ভুক্তভোগীর পরিবার। এ ঘটনায় পুলিশ প্রেমিক আরিফকে গ্রেফতার করেছে।

এ ব্যাপারে মঙ্গলবার রাতে অভিযুক্তদের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামিরা হলেন, উপজেলার বাঁকা ইউনিয়নের আলীপুর গ্রামের রাখালশাহপাড়ার মৃত আব্দুস সালামের ছেলে দোকান কর্মচারী আরিফুল ইসলাম আরিফ (২৫), একই গ্রামের আজিল হোসেনের ছেলে জুয়েল (২৩) ও আব্দুর রশিদ দেওয়ানের ছেলে সিরাজুল (২৮)।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, দোকান কর্মচারী আরিফুল ইসলাম আরিফ (২৫) একই উপজেলার নতুন তেঁতুলিয়ার গ্রামের এক এসএসসি পরীক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। রোববার পরীক্ষা দিয়ে তরুণীটি বাড়ি ফেরে। ওই দিন বিকালে প্রেমিক আরিফ দেখা করার কথা বলে মোবাইলে তাকে তাকে ডেকে নেয়।

সন্ধ্যা পর্যন্ত ঘোরাঘুরি করার পর তারা খয়েরহুদা গ্রামের মাঠপাড়ায় যায়। সেখানে আরিফসহ দুই বন্ধু ছাত্রীকে ধর্ষণ শেষে তাকে ভুট্টাক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায়। যাওয়ার সময় এ ঘটনার কথা ফাঁস করলে ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দেয় হয়। ঘটনার দুই দিন পর স্বর্ণের গয়না ফেরত দেয়ার কথা বলে আবারও ওই তরুণীকে উপজেলার লক্ষ্মীপুর ব্রিজের কাছে দেখা করতে বলে আরিফ।

মঙ্গলবার বিকালে সে তার পরিবারের সহায়তায় লক্ষ্মীপুর ব্রিজের ওপর গেলে এলাকাবাসী ধর্ষক আরিফকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে জীবননগর পৌরসভার সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর আফতাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষক আরিফকে এলাকার মানুষ আটক করে পুলিশে সোপর্দ করেছে।

জীবননগর থানার ওসি মাহমুদুর রহমান বলেন, এ ঘটনায় মঙ্গলবার রাতে তিনজনের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। আটক আরিফকে গতকাল বুধবার চুয়াডাঙ্গা সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ছাত্রীকে গণধর্ষণ শেষে ভিডিও ধারণ, প্রেমিক গ্রেফতার

আপডেট সময় ১২:২৯:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৮