ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সিরিয়ায় রুশ জঙ্গিবিমান ভূপাতিত, পাইলটকে হত্যা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে জঙ্গি-অধ্যুষিত এলাকায় একটি রুশ জঙ্গিবিমানকে গুলি করে ভূপাতিত করা হয়েছে। বিমানটি ভূপাতিত হওয়ার পর এর পাইলট নিরাপদে ভূমিতে অবতরণ করলেও তাকে হত্যা করে বিদ্রোহী জঙ্গিগোষ্ঠী। সিরিয়ায় আসাদ বিদ্রোহীদের দমনে রাশিয়ার চালানো অভিযানে এবারই প্রথম কোনো রুশ জঙ্গি বিমান ভূপাতিত করার ঘটনা ঘটল। খবর: বিবিসি

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইদলিবের মাসরান এলাকায় এসইউ-২৫ বিমানটি অভিযান চালাচ্ছিল। প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে বিবৃতিতে বলা হয়েছে, কাঁধে বহনযোগ্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ছোঁড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে জঙ্গিবিমানটি বিধ্বস্ত হয়েছে।

বিবৃতিতে বলা হয়, জঙ্গিবিমানটির পাইলট প্যারাশুটের সাহায্যে যে এলাকায় অবতরণ করেন সেটি সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী জাবহাত ফতেহ আশ-শাম নিয়ন্ত্রণ করছে। পাইলট নিরাপদে ভূমিতে অবতরণ করলেও অজ্ঞাত একটি জঙ্গি গোষ্ঠী তাকে হত্যা করে।

বিমান বিধ্বস্ত হওয়ার এলাকা থেকে পাওয়া খবরে জানা গেছে, জঙ্গিরা রুশ পাইলটকে আটক করতে গেলে তিনি প্রতিরোধ করার চেষ্টা করেন এবং এ সময় সংঘর্ষে তার মৃত্যু হয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানিয়েছে, শনিবারের এ ঘটনার পর রুশ জঙ্গিবিমানগুলো ইদলিবের ফতেহ আশ-শাম নিয়ন্ত্রিত এলাকাগুলোতে বিমান হামলা চালিয়ে অন্তত ৩০ জঙ্গিকে হত্যা করেছে। নিহত রুশ পাইলটের দেহ উদ্ধার করার চেষ্টা চলছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

সিরিয়া থেকে আইএসআইএস নির্মূল হলেও আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট জাবহাত ফতেহ আশ-শামের মতো কিছু জঙ্গি গোষ্ঠী এবং কুর্দি বিদ্রোহীরা এখনো দেশটির কিছু এলাকা নিয়ন্ত্রণ করছে। ফতেহ আশ-শাম আগে আন-নুসরা ফ্রন্ট নামে পরিচিত ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সিরিয়ায় রুশ জঙ্গিবিমান ভূপাতিত, পাইলটকে হত্যা

আপডেট সময় ১১:৫৪:১৫ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৮