ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কাতার ইস্যুতে বৈঠকে বসছে অবরোধ আরোপকারী ৪ দেশ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কাতার ইস্যুতে আলোচনা করতে বৈঠকে বসছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের অবরোধ আরোপকারী চারটি দেশ। শুক্রবার মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানানো হয়, শনিবার বাইরাইনের মানামাতে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

৫ জুন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। এতে করে কাতার জল, স্থল ও আকাশপথে অবরুদ্ধ হয়ে পড়ে। সন্ত্রাসবাদে সহযোগিতার অভিযোগে সৌদি নেতৃত্বের অভিযোগে এ অবরোধ আরোপ করা হয় কাতারের বিরুদ্ধে। যদিও কাতার এ অভিযোগ অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্র, কাতার, যুক্তরাজ্য ও তুরস্কের মধ্যস্ততাও সংকট মীমাংসার দিকে আগায়নি।

মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে সৌদি আরব, মিসর, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। বৈঠকটি দুই দিন চলবে। বৈঠকে চারটি দেশ কাতারের কাছে উত্থাপিত শর্তগুলো বাস্তবায়নের বিষয়ে আলোচনা করবেন। শর্তগুলোর মধ্যে রয়েছে, চারটি দেশের অভ্যন্তরের কাতারের হস্তক্ষেপ বন্ধ করার বিষয়।

গত সপ্তাহে আরব দেশগুলো সন্ত্রাসবাদে জড়িত আখ্যায়িত করে কাতার সংশ্লিষ্ট ১৮ ব্যক্তি ও গোষ্ঠীকে কালোতালিকাভুক্ত করেছে। এ তালিকার প্রতিক্রিয়ায় কাতারের যোগাযোগ বিষয়ক পরিচালক শেখ সাইফ বিন আহমেদ আল-থানি বলেছেন, এ কালো তালিকার কোনও ভিত্তি নেই। কাতারের সার্বভৌমত্ব নস্যাৎ করার জন্যই তালিকা করা হয়েছে। সূত্র: মিডল ইস্ট মনিটর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কাতার ইস্যুতে বৈঠকে বসছে অবরোধ আরোপকারী ৪ দেশ

আপডেট সময় ০৬:৫৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০১৭