ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এমপির ভাতিজার স্ত্রী ইয়াবাসহ আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

কুষ্টিয়ার দৌলতপুরে সংসদ সদস্যের ভাতিজার স্ত্রী বাসরী খাতুনকে (৩৪) ইয়াবাসহ আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তরা। রোববার বেলা ১১টার দিকে উপজেলার সোনাইকুন্ডি এলাকার নিজ বাড়ি থেকে তাকে ৫২ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়।

পরে তার বিরুদ্ধে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়। এমপি পরিবারের একজন নারী সদস্য মাদকসহ ধরা পড়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর ভাতিজা টোটন চৌধুরী ও তার স্ত্রী বাসরী খাতুন দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিলেন। গোপন এ সংবাদ পেয়ে তাদের একটি টিম সকালে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুণ্ডি গ্রামে টোটন চৌধুরীর বাড়িতে অভিযান চালায়। এসময় টোটন চৌধুরী পালিয়ে গেলেও তার স্ত্রী রাসমী খাতুনকে ৫২ পিস ইয়াবাসহ আটক করে।

জানা গেছে, টোটন চৌধুরীর বড় ভাই লোটন চৌধুরী উপজেলা মাদক নিয়ন্ত্রণ কমিটির আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য।

দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মিজানুর রহমান বাদী হয়ে থানায় টোটন চৌধুরী ও তার স্ত্রী বাসরী খাতুন আসামি করে একটি মামলা দায়ের করেছেন। টোটন চৌধুরীকে আটকের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এমপির ভাতিজার স্ত্রী ইয়াবাসহ আটক

আপডেট সময় ১০:৫২:২০ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৮