ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাকৃবি ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

ফ্যানের সঙ্গে ঝুলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আতিকুর রহমান খান নামে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। তিনি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তবে মৃত্যুর কারণ জানা যায়নি।

আতিকুর পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার কালীগঞ্জ ইউনিয়নের বাসিন্দা। বাবা মোশাররফ হোসেন খানের দ্বিতীয় পুত্র ছিলেন আতিক। বিশ্ববিদ্যালয়ের আবাসিক বঙ্গবন্ধু শেখ মুজিব হলের ৩৫৭/এ রুমে ওই ঘটনা ঘটে।

প্রশাসন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুরে আতিকের ভাই আরমান খান বারবার ফোন করে না পেয়ে হলে চলে যান। হলে গিয়ে আতিকের রুম ভেতর থেকে লাগানো দেখতে পান। এরপর জানালা দিয়ে দেখেন গলায় দড়ি লাগানো অবস্থায় আতিক রুমের মেঝেতে পড়ে আছে।

পরে শিক্ষার্থীদের সহযোগিতায় আতিককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ফাহমিদা সুলতানা তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকন বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষে একটি অপমৃত্যুর মামলা করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাকৃবি ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় ০৭:২০:১৯ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৮