ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হিজাব না পরায় ইরানে ২৯ নারী গ্রেফতার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরানে হিজাব না পরে রাস্তায় বের হওয়ায় ২৯ নারীকে গ্রেফতার করেছে তেহরান পুলিশ। দেশটিতে ১৯৭৯ সালে সংগঠিত ইসলামী বিপ্লবের পর থেকে নারীদের ধর্মীয় অনুশাসন মেনে কাপড়-চোপড় পরার বিধান রয়েছে।

একাধিক ইরানি গণমাধ্যম সূত্র শুক্রবার জানিয়েছে, গ্রেফতারকৃত নারীদের বিরুদ্ধে নাগরিক শৃঙ্খলা ভঙ্গজনিত অপরাধের অভিযোগ এনে রাষ্ট্রীয় কৌঁসুলির দফতরে পাঠানো হয়েছে।

প্রধান কৌঁসুলি মোহাম্মদ জাফর মনতাজেরি একে তুচ্ছ ঘটনা হিসেবে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, এ ধরনের প্রতিবাদ ‘তুচ্ছ’ এবং ‘শিশুসুলভ’ আচরণ। তিনি বলেন, হিজাব পরিধানের বিধানকে প্রকাশে অবজ্ঞা করার পেছনে অবশ্যই বিদেশিদের প্ররোচনা রয়েছে।

ব্যস্ত সড়কে হিজাব ছাড়া দাঁড়িয়ে এ বিধানের বিরুদ্ধে প্রতিবাদ জানানো ১১ জন নারীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে ফিরে আসছে। বুধবার টুইটারে শেয়ার হওয়া দুইটি ছবিতে দেখা যায়, ঐতিহ্যবাহী কালো চাদরের গাউন পরা নারীরা পরিধেয় কাপড়ের বিষয়ে বিদ্যমান আইনের প্রতিবাদ জানাচ্ছেন।

এক নারীর হাতে থাকা প্ল্যাকার্ডে লিখা ছিল, আমি হিজাব পরতে ভালোবাসি, কিন্তু আমি এর বাধ্যবাধকতার বিরুদ্ধে।

নারী অধিকার কর্মী ও ইউনিয়ন অব ইসলামিক ইরানিয়ান পিপল পার্টির সদস্য আজহার মানসুরি বলেন, গত কয়েক দশকে নারীদের পরিধেয় কাপড়-চোপড়ের ওপর নিয়ন্ত্রণ আরোপের উদ্যোগ ব্যর্থ হয়েছে।

পরিধেয় কাপড়ের বিষয়ে নারীরা অনেক দিন ধরেই ক্ষোভ প্রকাশ করে আসছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়। এ নিয়ে তারা রাস্তায়ও নেমে এসেছেন বিভিন্ন সময়।

একজন আইনজীবির বরাত দিয়ে এএফপি জানিয়েছে, হিজাব পরার বিধান লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার হওয়া একজন নারী গত মঙ্গলবার এক লাখ ডলারের বেশি অর্থ মুচলেকা দিয়ে জামিন পেয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

হিজাব না পরায় ইরানে ২৯ নারী গ্রেফতার

আপডেট সময় ১১:২৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০১৮