ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তুর্কি সেনাদের হাতে ৮০০ সন্ত্রাসী নিহত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ার আফরিনে তুরস্কের সেনা অভিযানে এ পর্যন্ত পিকেকে, ওয়াইপিজিও দায়েশের প্রায় ৮০০ সন্ত্রাসী নিহত হয়েছে। তুর্কিশ আর্মড ফোর্সের (টিএসকে) বরাত দিয়ে বৃহস্পতিবার এ খবর দিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদলু এজেন্সির।

টিএসকে জানিয়েছে, অভিযানে সন্ত্রাসীদের বহু আস্তানাও ধ্বংস করা হয়েছে। এছাড়া বিমান হামলার মাধ্যমে সন্ত্রাসীদের কয়েকটি অস্ত্রভাণ্ডার ধ্বংস করা হয়েছে। অভিযানে সেনাবাহিনী যাতে সাধারণ নাগরিকদের ক্ষয়ক্ষতি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখছে বলে দাবি করেছে টিএসকে।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি থেকে তুর্কি সেনাবাহিনী সিরিয়ার আফরিনে অভিযান পরিচালনা করছে। আফরিন এলাকা পিকেকে ও দায়েশ যোদ্ধাদের নির্মূলে এ অভিযান পরিচালনা করছে তুর্কি বাহিনী। তবে আফরিন থেকে অভিযান বিস্তৃত করে তুর্কি সেনারা আজাজ শহরের দিকে অগ্রসর হবে বলে ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।

এদিকে সিরিয়ায় অভিযান চলমান অবস্থায় এবার কাতারে বিমান ও নৌবাহিনী মোতায়েন করার পরিকল্পনার কথা জানিয়েছে তুরস্ক। কাতারে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত ফিকরেত ওজের বুধবার এ কথা জানিয়েছেন।

কাতারে আগেই স্থলবাহিনী মোতায়েন করেছে তুরস্ক। তবে কবে নাগাদ বিমান ও নৌবাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে, তা জানাতে অস্বীকার করেছেন তুর্কি রাষ্ট্রদূত। খবর আল জাজিরার।

ফিকরেত ওজের জানান, ২০১৪ সালে সই হওয়া চুক্তি অনুসারে কাতারে স্থল, নৌ ও বিমানবাহিনী মোতায়েন করা হবে। সিরিয়ায় চলমান সামরিক অভিযান ‘অলিভ ব্রাঞ্চ’ সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তুর্কি সেনাদের হাতে ৮০০ সন্ত্রাসী নিহত

আপডেট সময় ১০:৩৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০১৮