ঢাকা ০১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরানের যে সম্পদ লুট করেছে তা যেন যুক্তরাষ্ট্র ফেরত দেয়: রুহানি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র কর্তৃক মধ্যপ্রাচ্যে চালানো আগ্রাসন ইরানের মানুষ কখনোই ভুলবে না মন্তব্য করে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানি জনগণের প্রতি কথিত সহানুভূতি দেখায়। যদি তারা সত্যি কথা বলে থাকে তাহলে ইরানের মানুষের যে সম্পদ লুট করেছে তা যেন ফেরত দেয়। খবর রেডিও তেহরানের।

ইরানের কেরমান প্রদেশের সিরাজ নগরীতে বৃহস্পতিবার একজন সমাবেশে এ কথা বলেন তিনি। তিনি আরো বলেন, ইরানের মহান জনগণের জন্য সিদ্ধান্ত নেয়ার কথা যেন ওয়াশিংটনের কেউ কখনো না ভাবেন। মধ্যপ্রাচ্যে মার্কিন আগ্রাসনের কথা ইরানের মানুষ ভুলে যায়নি উল্লেখ করে তিনি আরো বলেন, আফগানিস্তান এবং ইরাকে আগ্রাসন চালিয়েছে আমেরিকা। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশকে সহযোগিতা করেছে আমেরিকা এবং মধ্যপ্রাচ্যে কোনো নিরাপত্তা দেখতে চায় না আমেরিকা।

ইরানি জনগণের প্রতি কথিত সহানুভূতির মার্কিন দাবি প্রত্যাখ্যান করে তিনি পরিষ্কার ভাষায় বলেন, যদি আমেরিকা সত্যি কথা বলে থাকে তবে ইরানের মানুষের যে সম্পদ লুট করেছে তা যেন ফেরত দেয়। তাছাড়া বছরের পর বছর ধরে ইরানের মানুষের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র অবরোধ আরোপ করে রেখেছে। অবরোধের মাধ্যমে কি ইরানের মানুষের উপকার হয় নাকি ক্ষতি হয়- সে প্রশ্ন তুলে ধরে তিনি আরো বলেন, ইরানি জনগণের ওষুধের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করে রাখা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইরানের যে সম্পদ লুট করেছে তা যেন যুক্তরাষ্ট্র ফেরত দেয়: রুহানি

আপডেট সময় ০৯:৪১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০১৮