ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

অাকাশ জাতীয় ডেস্ক:

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পরীক্ষা চলবে।

আজ এসএসসি ও এসএসসি ভোকেশনালে বাংলা প্রথমপত্র পরীক্ষা চলছে। মাদ্রাসা বোর্ডের দাখিলে নেয়া হচ্ছে কোরআন মাজিদ ও তাজবিদ পরীক্ষা।

বার্তা সংস্থা বাসস জানিয়েছে, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ২০ লাখ ৩১ হাজার ৮৮৯ পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে ১০ লাখ ২৩ হাজার ২১২ ছাত্র ও ১০ লাখ ৮ হাজার ৬৮৭ ছাত্রী রয়েছে। ৩ হাজার ৪১২টি কেন্দ্রে ওই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৭ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ পরীক্ষার্থী অংশ নিয়েছিল। গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থী বেড়েছে ২ লাখ ৪৫ হাজার ২৮৬ জন।

শিক্ষামন্ত্রী জানান, চলতি বছর এসএসসিতে পরীক্ষার্থী ১৬ লাখ ২৭ হাজার ৩৭৮ জন, মাদ্রাসা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় ২ লাখ ৮৯ হাজার ৭৫২ এবং কারিগরিতে এক লাখ ১৪ হাজার ৭৬৯ পরীক্ষার্থী রয়েছে। এ ছাড়া বিদেশে অবস্থিত মোট আট কেন্দ্রে ৪৫৮ শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, তত্ত্বীয় পরীক্ষা ১ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৫ ফেব্রুয়ারি এবং ব্যবহারিক পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি শুরু হয়ে ৪ মার্চ শেষ হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

আপডেট সময় ০৯:০১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০১৮