ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

একাই ১০৪৫ রান করলেন স্কুল ক্রিকেটার

আকাশ স্পোর্টস ডেস্ক:

১০৪৫ রান! তাও আবার অপরাজিত থেকে! চমকে উঠলেন? তাই হওয়ার কথা। কিন্তু এই অবিশ্বাস্য কাণ্ডটি করেছে ১৪ বছরের স্কুল ছাত্র তানিষ্ক গাভাতে। নভি মুম্বইয়ে স্থানীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে এ কৃর্তি গড়েন তানিস্ক। কোপারখাইরানিতে ‘যশবন্ত চভন ইংলিশ মিডিয়াম স্কুল’–এর খেলার মাঠে সেমিফাইনাল ম্যাচ চলছিল।

সোম ও মঙ্গলবার টানা ব্যাট করে তানিষ্ক। এই স্কুল ছাত্রের ইনিংসে রয়েছে ১৪৯টি চার এবং ৬৭টি ছয়। ৫১৫টি বল খেলেছেন। যশবন্ত চভন ইংলিশ মিডিয়াম স্কুলের হয়ে এই অবিশ্বাস্য ইনিংস খেলেছে তানিষ্ক। প্রণব ধানওয়াড়ের (১০০৯) রানের রেকর্ড কি তবে ভেঙে গেল? এই প্রশ্নটা অনেকের মনেই জাগছে।

কিন্তু আদতে তা নয়। কারণ, চোদ্দর তানিষ্ক যে টুর্নামেন্টে এই রান করেছে তা মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন কর্তৃক স্বীকৃত নয়। তানিষ্কের কোচ মণীশ বলেছেন, ‘অন্য সময় ও দুইয়ে বা তিনে নামে। কিন্তু ও একদিন এসে বলল ওপেন করতে চায়। নেটে নতুন বলে ওকে প্রাকটিস করতে দেখি। আর কয়েকটা প্রাকটিস ম্যাচ খেলার পর বুঝলাম, ও পারবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

একাই ১০৪৫ রান করলেন স্কুল ক্রিকেটার

আপডেট সময় ০৭:২৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০১৮