ঢাকা ১১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাওনা টাকা নিয়ে সংঘর্ষে আহত ৬

অাকাশ জাতীয় ডেস্ক:

ঝিনাইদহের শৈলকুপায় পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ছয়জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সারুটিয়া ইউনিয়নের কীর্তিনগর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, কীর্তিনগর গ্রামের মাতবর জমির উদ্দিনের কাছে খড় বিক্রি করেন ভুলুন্দিয়া গ্রামের আবু তালেব।

মঙ্গলবার দুপুরে খড়ের টাকা চাইতে গেলে দুইজনের মধ্যে বাকবিতণ্ডা বাঁধে। এ নিয়ে উভয়পক্ষের গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ছয়জন আহত হয়। আহতদের মধ্যে কীর্তিনগর গ্রামের বাবু ও মনিরুল এবং ভুলুন্দিয়া গ্রামের আবু তালেব, মহির উদ্দিন ও রনিকে শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাওনা টাকা নিয়ে সংঘর্ষে আহত ৬

আপডেট সময় ০৮:৫৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮