ঢাকা ০২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উত্তেজনার মধ্যেও ইরানের সঙ্গে আলোচনায় আগ্রহী ট্রাম্প বন্যাদুর্গতদের পুনর্বাসন করবে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল মুর্শিদাবাদে স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কা, দুই শিক্ষার্থীসহ নিহত তিন ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮ নাতনির মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানা-নানীসহ ৪ জনের এসএসসির ফল প্রকাশ কবে, যা জানাল শিক্ষা বোর্ড চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার

লাহোরে বোমা হামলা ঘটনায় পাকিস্তানে দল না পাঠাবে না শ্রীলংকা

অাকাশ স্পোর্টস ডেস্ক:

পাকিস্তানে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে শ্রীলংকান ক্রিকেট বোর্ড। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী অক্টোবরে দুটি টি২০ ম্যাচে অংশ নিতে শ্রীলংকা ক্রিকেট দলকে পাকিস্তানে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিল দেশটির ক্রিকেট বোর্ড।তবে গত সপ্তাহে লাহোরে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় পাকিস্তানে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে শ্রীলংকা।

শাহরিয়ার খান বলেন, আইসিসির মিটিংয়ে শ্রীলংকা ক্রিকেট বোর্ডের প্রধানের সঙ্গে আলাপকালে দেশটির ক্রিকেটারদের পাকিস্তানে আসার কথা বলেছিলাম। তখন বলেছিলাম, দুবাইয়ে সিরিজ শুরুর আগে শ্রীলংকা ক্রিকেট দল যেন পাকিস্তানে এসে দুটি টি২০ ম্যাচে অংশ নেয়। লংকান বোর্ড প্রধানও দেশটির সরকার প্রধানের সঙ্গে কথা বলার এবং পাকিস্তানে দল পাঠানোর অনুমতি নেয়ার বিষয়ে আলাপ করতে চান।

দল না পাঠানোর এমন সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে শাহরিয়ার খান বলেন, সারা বিশ্বেই তো হামলার ঘটনা ঘটছে। তবুও ক্রিকেট খেলা থেমে যায়নি। শুধু পাকিস্তানের বেলায় নিরাপত্তা নিয়ে এমন সিদ্ধান্ত নেয়া কোনোভাবেই মেনে নেয়া যায় না।শাহরিয়ার খান বলেন, আমরা পাকিস্তান সুপার লিগ সফলভাবে সম্পন্ন করেছি। লাহোরে গত মার্চে লিগের ফাইনাল ম্যাচ যথেষ্ট নিরাপত্তার মধ্যে দিয়ে শেষ হয়।

তিনি বলেন, ওই সময় আইসিসির নিরাপত্তা পর্যবেক্ষকরা লাহোরে উপস্থিত ছিলেন। নিরাপত্তার বিষয়ে তারা কিছু দিক নির্দেশনা দেন। আমরা সেগুলো সমাধান করার জন্য ওয়াদা করেছিলাম। তবে তারা আমাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।২০০৯ সালের মার্চে লাহোরে শ্রীলংকা ক্রিকেট দল জঙ্গি হামলার শিকার হয়। এরপর থেকে পাকিস্তানে কোনো টেস্ট খেলুড়ে দল সফর করেনি। পাকিস্তান তাদের দ্বিতীয় হোম গ্রাউন্ড হিসেবে আরব আমিরাতে সিরিজ আয়োজন করে।

সম্প্রতি শ্রীলংকার সাবেক তারকা ক্রিকেটার কুমার সাঙ্গাকারা দাবি করেন, ২০০৯ সালে পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্রিকেটাররা সংশয় প্রকাশ করলেও বোর্ড অনেকটা জোর করেই তাদের সেখানে পাঠায়। জোর করে দল পাঠানোর পেছনে কারা রয়েছেন সে বিষয়ে তদন্তেরও দাবি জানান সাঙ্গা।

শাহরিয়ার খান বলেন, অক্টোবর-নভেম্বরে দুবাইয়ে শ্রীলংকার বিপক্ষে ২টি টেস্ট, ৫টি একদিনের ম্যাচ এবং ৩টি টি২০ ম্যাচ খেলবে পাকিস্তান।এদিকে আগামী ১২ সেপ্টেম্বর পাকিস্তানে বিশ্ব একাদশ পাঠানোর কথা রয়েছে। তবে লাহোরে হামলার পর এ নিয়ে এখনও কোনো কিছু জানায়নি আইসিসি।

তবে ম্যাচটির বিষয়ে আশাবাদী শাহরিয়ার খান। তিনি বলেন, অবশ্যই ম্যাচটি অনুষ্ঠিত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ ফাইনালে যে ১১ রেকর্ডের অপেক্ষায় মেসি

লাহোরে বোমা হামলা ঘটনায় পাকিস্তানে দল না পাঠাবে না শ্রীলংকা

আপডেট সময় ১২:৪৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০১৭