ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

টেস্টে অধিনায়কত্ব করবেন মাহমুদউল্লাহ

আকাশ স্পোর্টস ডেস্ক:

স্বাভাবিক নিয়মে অধিনায়কের অনুপস্থিতিতে দলের সহ-অধিনায়কের ওপরই বর্তায় অধিনায়কের দায়িত্ব। সে হিসেবে ৩১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজে মাহমুদউল্লাহ রিয়াদের কাঁধেইপড়েছে নেতৃত্বের ভার। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

প্রশ্নটা উঠছে সাকিব আল হাসানের ইনজুরির কারণে। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার ইনিংসের ৪২তম ওভারে হাতে চোট পান সাকিব। এ কারণেই মূলত দশম টেস্ট অধিনায়ক হিসেবে মাহমুদউল্লাহর নাম উচ্চারিত হচ্ছে। ঘরোয়া পর্যায়ে সীমিত বা দীর্ঘ পরিসরের ক্রিকেটে নিয়মিতই অধিনায়কত্ব করেন তিনি। ফলে অধিনায়কের দায়িত্ব সামলানো তার জন্য খুব একটা কঠিন হওয়ার কথা নয়।

প্রসঙ্গত, শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালের ৪২তম ওভারের প্রথম বলে ওই চোট পান সাকিব। মুস্তাফিজুর রহমানের বলে দিনেশ চান্দিমালের শটে বল থামাতে গিয়ে তিনি আহত হন। পরে তিনি মাঠ ছাড়েন। তার পরিবর্তে ব্যাট করে সাব্বির রহমান।

বিসিবি সূত্র জানায়, সাকিব চোট পেয়েছেন বাঁ হাতের কনিষ্ঠায়। মাঠের বাইরে আসার পর সেলাই পড়েছে হাতে। পরে স্ক্যান করতে পাঠানো হয় হাসপাতালে। স্ক্যান রিপোর্ট থেকে জানা যায়, কোনো চিড় ধরা পড়েনি।

এদিকে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অন্তত এক সপ্তাহ লাগবে সাকিবের হাত সেরে উঠতে। আনুষ্ঠানিকভাবে এক সপ্তাহের কথা বলা হলেও সাকিবের হাত ঠিক হতে লেগে যেতে পারে দুই সপ্তাহও। সেক্ষেত্রে দ্বিতীয় টেস্টেও পাওয়া যাবে না বাংলাদশের সেরা অলরাউন্ডারকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

টেস্টে অধিনায়কত্ব করবেন মাহমুদউল্লাহ

আপডেট সময় ০৯:১১:১৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০১৮