ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

৮২ রানে অলআউট হয়ে টিম বাংলাদেশের লজ্জার রেকর্ড

আকাশ স্পোর্টস ডেস্ক:

ত্রিদেশীয় সিরিজের লিগ পর্বের শেষ ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে ২৪ ওভারে ৮২ রান সংগ্রহ করে অলআউট হয়ে গিয়েছে বাংলাদেশ। ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের মাটিতে টাইগারদের এটি সর্বনিম্ন ইনিংস। আর সবমিলিয়ে দ্বিতীয়। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সর্বনিম্ন রানের ইনিংসটি হলো ৭৬ রানের। ২০০২ সালে সালে সেই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল কলম্বোতে।

বাংলাদেশের পক্ষে আজ দুই অঙ্কের ঘরে রান করেন দুই ব্যাটসম্যান। মুশফিকুর রহিম করেন ২৬ রান। ১০ রান করেন সাব্বির রহমান। শ্রীলঙ্কার পক্ষে সুরঙ্গা লাকমল ৩টি, দুশমান্থ চামিরা ২টি, থিসারা পেরেরা ২টি ও লক্ষণ সান্দাকান ২টি করে উইকেট নেন।

সিরিজে বাংলাদেশ ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করে ফেলেছে। আজ শ্রীলঙ্কা জিতলে তারা ফাইনালে টাইগারদের মুখোমুখি হবে। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৭ জানুয়ারি।

টাইগাররা ব্যাটিংয়ে নেমে দলীয় পাঁচ রানে প্রথম উইকেট হারায়। সুরঙ্গা লাকমলের বলে বোল্ড হন ওপেনার এনামুল হক বিজয়। ছয় বল খেলে শূন্য রান করেন তিনি।

ইনিংসের পঞ্চম ওভারে সাজঘরে ফিরে যান সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ওভারের তৃতীয় বলে রান আউট হন সাকিব আল হাসান। সুরঙ্গা লাকমলের করা এই ওভারের পঞ্চম বলে দানুশকা গুনাথিলাকার হাতে ক্যাচ হন তামিম ইকবাল। সাকিব করেন আট রান। তামিম করেন পাঁচ রান।

ইনিংসের ১১তম ওভারে সুরঙ্গা লাকমলের বলে দুশমান্থ চামিরার হাতে ধরা পড়েন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি করেন সাত রান। ১৯তম ওভারে থিসারা পেরেরার বলে উইকেটরক্ষকের হাতে ধরা পড়েন আবুল হাসান রাজু।

২৩তম ওভারে সাজঘরে ফিরেন মুশফিকুর রহিম ও নাসির হোসেন। দুশমান্থ চামিরার করা ওভারের তৃতীয় বলে কুসল মেন্ডিসের হাতে ক্যাচ হন মুশফিকুর রহিম। ওভারের শেষ বলে উইকেটরক্ষকের হাতে ধরা পড়েন নাসির হোসেন। লক্ষণ সান্দাকানের করা ২৪তম ওভারের দ্বিতীয় বলে বোল্ড হন মাশরাফি বিন মুর্তজা। ওভারের শেষ বলে উপুল থারাঙ্গার হাতে ক্যাচ হন রুবেল হোসেন।

এই ম্যাচে বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। স্পিনার সানজামুল ইসলামকে বসিয়ে একাদশে রাখা হয়েছে। তার পরিবর্তে একাদশে নেয়া হয়েছে পেসার আবুল হাসান রাজুকে।

অন্যদিকে শ্রীলঙ্কা একাদশে দুইটি পরিবর্তন আনা হয়েছে। ইনজুরির কারণে একাদশ থেকে বাদ পড়েছেন ওপেনার কুসল পেরেরা ও পেসার নুয়ান প্রদীপ। কুসল পেরেরার পরিবর্তে একাদশে রাখা হয়েছে দানুশকা গুনাথিলাকাকে। আর নুয়ান প্রদীপের জায়গায় একাদশে রাখা হয়েছে দুশমান্থ চামিরাকে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ইনিংস: ৮২ (২৪ ওভার)

(তামিম ইকবাল ৫, এনামুল হক বিজয় ০, সাকিব আল হাসান ৮, মুশফিকুর রহিম ২৬, মাহমুদউল্লাহ রিয়াদ ৭, সাব্বির রহমান ১০, আবুল হাসান রাজু ৭, নাসির হোসেন ৩, মাশরাফি বিন মুর্তজা ১, রুবেল হোসেন ০, মোস্তাফিজুর রহমান ১*; সুরঙ্গা লাকমল ৩/২১, দুশমান্থ চামিরা ২/৬, থিসারা পেরেরা ২/২৭, লক্ষণ সান্দাকান ২/২৪)।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

৮২ রানে অলআউট হয়ে টিম বাংলাদেশের লজ্জার রেকর্ড

আপডেট সময় ০২:২৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০১৮