ঢাকা ১১:২১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাহজালাল মাজারের দানবাক্সে ৩ দিনে মিলল ১৭ লাখ টাকা কাতারে এলএনজি প্রকল্পে বিস্ফোরণ, নিহত ১৩ রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত অধিকার আদায়সহ নানা সংগ্রামে সংগীতের অভুতপূর্ব শক্তি রয়েছে : রিজভী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা সংসদকে কার্যকর করতে স্পিকারের ভূমিকার প্রশংসা করেছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের চলতি জুনেই বিশ্বব্যাংক থেকে ১.৫ বিলিয়ন ডলার পাবে বাংলাদেশ অর্থনীতির গণতান্ত্রিকীকরণই নতুন বাজেটের মূল দর্শন: অর্থমন্ত্রী স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, প্রতিবেশী ভারতের সঙ্গে নয়:সংসদে জিএম সিরাজ

দক্ষিণ কোরিয়ায় সাবেক মন্ত্রীর কারাদণ্ড

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দক্ষিণ কোরিয়ায় সাবেক সংস্কৃতিমন্ত্রী চো ইয়োন-সানকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আপিল আদালত। দেশটির ১০ হাজার শিল্পীকে কালো তালিকাভুক্ত করার অভিযোগে মঙ্গলবার তার এ শাস্তি ঘোষণা করা হয়। খবর চ্যানেল নিউজ এশিয়ার।

সাবেক মন্ত্রী চো’কে ইতোপূর্বে আদালত লঘুদণ্ড প্রদান করায় সরকারি কৌঁসুলি উচ্চ আদালতে আপিল করে। পরে আপিল আদালত নতুন এই রায় প্রদান করে। জামিনে থাকা চো’কে রায়ের পরপরই আদালত কক্ষ থেকে গ্রেফতার করে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।

আদালত বলেছে, দণ্ডপ্রাপ্ত সাবেক মন্ত্রী চো প্রেসিডেন্ট পার্কের একজন নীতিনির্ধারক হিসেবে কাজ করতেন। সে সময় তিনি সংস্কৃতিকর্মীদের কালো তালিকাভুক্ত করার কাজে সহায়তা করেন। কালো তালিকাভুক্ত শিল্পীদের মধ্যে রয়েছেন ২০১৬ সালের বুকার পুরস্কার পাওয়া ঔপন্যাসিক হান কাং। রয়েছেন চিত্রপরিচালক পার্ক চ্যান, যিনি ২০০৪ সালে তার ‘ওল্ড বয়’ চলচ্চিত্রের জন্য গ্র্যান্ড পিক্স পুরস্কার লাভ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহজালাল মাজারের দানবাক্সে ৩ দিনে মিলল ১৭ লাখ টাকা

দক্ষিণ কোরিয়ায় সাবেক মন্ত্রীর কারাদণ্ড

আপডেট সময় ১১:৫০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০১৮