পাকিস্তান সরকারের বৃত্তিমূলক সহায়তা কর্মসূচির আওতায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির সুযোগ ঘোষণা করা হয়েছে। পাকিস্তান টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের অধীনে মোট ২৫ জন শিক্ষার্থী এই বৃত্তির আওতায় পাকিস্তানের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করার সুযোগ পাবেন। এর মধ্যে এমবিবিএস কোর্সের জন্য ২০টি এবং বিডিএস কোর্সের জন্য ৫টি আসন বরাদ্দ রাখা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের পাকিস্তান সরকারের মিনিস্ট্রি অব ইকোনমিক অ্যাফেয়ার্সের ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। পূরণকৃত সম্পূর্ণ আবেদনপত্র আগামী ১৬ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে ঢাকার পাকিস্তান হাইকমিশনে জমা দিতে হবে। বিস্তারিত তথ্যের জন্য ওই ওয়েবসাইটটি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 





















