ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

অধিনায়ক মাশরাফির জয়ের রেকর্ড

আকাশ স্পোর্টস ডেস্ক:

৯১ রানে হারলো জিম্বাবুয়ে। সেই সঙ্গে দারুণ এক রেকর্ড হয়ে গেল অধিনায়ক মাশরাফির। দেশকে সবচেয়ে বেশি ওয়ানডে জেতানো অধিনায়ক এখন তিনি।

তাঁর অধিনায়কত্বে গত আড়াই বছর ধরে অন্য দল হয়ে উঠেছে বাংলাদেশ। ধরা দিয়েছে একের পর এক মনে রাখার মতো সাফল্য। অধিনায়ক হিসাবে নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। এবার অনন্য এক সাফল্যে উদ্ভাসিত হলেন মাশরাফি বিন মর্তুজা।

দেশকে সবচেয়ে বেশি ম্যাচে জয় এনে দিয়ে নতুন মাইলফলক গড়লেন বাংলাদেশ অধিনায়ক। বাংলাদেশকে সবচেয়ে বেশি জয় এনে দেওয়া অধিনায়ক এখন তিনিই। ৫৩টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়ে দলকে ৩০টি জয় এনে দেন মাশরাফি।

এতদিন এই রেকর্ডটা ছিল সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের দখলে। বাশার ৬৯ ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে ২৯টি ম্যাচে দলকে জিতিয়েছেন।

বাশারের নেতৃত্বে ৪০টি ম্যাচ হেরেছে বাংলাদেশ। তবে মাশরাফির নেতৃত্বে ২১টি ম্যাচ হারে বাংলাদেশ। তার মানে এখানেও বাশারের চেয়ে অনেক এগিয়ে আছেন মাশরাফি। বাশার-মাশরাফির পর বাংলাদেশকে তৃতীয় সর্বোচ্চ ২৩টি ওয়ানডেতে জয়ের স্বাদ দিয়েছেন ৫০টি ম্যাচে নেতৃত্ব দেয়া সাকিব আল হাসান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

অধিনায়ক মাশরাফির জয়ের রেকর্ড

আপডেট সময় ০৭:১৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০১৮