ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাধারণ ক্ষমার মেয়াদ বাড়াবে না সৌদি আরব

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরব অবৈধ বিদেশি শ্রমিক বা বিদেশিদের জন্য সাধারণ ক্ষমার মেয়াদ আর বাড়াবে না। এখন তাদের আটক করে শাস্তি দেওয়া হবে। সৌদি আরবের পাসপোর্ট বিভাগের মহাপরিচালক মেজর জেনারেল সোলায়মান আল ইয়াহিয়া এ ঘোষণা দিয়েছেন। বুধবার স্থানীয় আল মদিনা পত্রিকাকে তিনি বলেন, যারা আবাসিক ও শ্রম আইন লঙ্ঘন করে সৌদি আরবে অবস্থান করছেন তাদেরকে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার জন্য চার মাসের সময় দেওয়া হয়েছিল। সেই সময়সীমা সোমবার শেষ হয়েছে।

যারা সাধারণ ক্ষমার সুযোগ নেননি তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে সোলায়মান আল ইয়াহিয়া বলেন, তাদের ধরে শাস্তি দেওয়া হবে। তারা আইনের প্রতি কোনো সম্মান দেখায় না। স্বেচ্ছায় সৌদি আরব ছাড়া ও পরে যেকোনো সময় বৈধভাবে আবার সৌদি আরবে আসার জন্য সুযোগ রাখা হয়েছিল তাদের জন্য। এটা ছিল তাদের বড় সুযোগ।

তিনি জানান, এরই মধ্যে এ সুযোগ নিয়ে মোট ৬ লাখেরও বেশি অবৈধ শ্রমিক বা বিদেশি সৌদি আরব ছেড়েছেন। পরে তাদের মধ্য থেকে আবার নতুন কাজের ভিসা নিয়ে বৈধভাবে সৌদি আরবে ফিরে এসেছেন ১৫ হাজারেরও বেশি মানুষ। যারা সাধারণ ক্ষমার সুযোগ নিয়েছেন তাদের ফিঙ্গারপ্রিন্ট রাখা হয়নি। ফলে সহজেই তারা বৈধভাবে আবার প্রবেশ করতে পারবেন সৌদি আরবে।

তিনি জানান, যারা সাধারণ ক্ষমার প্রক্রিয়া সম্পন্ন করেও সৌদি আরবে অবস্থান করবেন তাদেরকে জরিমানা করা হবে এবং দেশ থেকে বের করে দেওয়া হবে। এ প্রক্রিয়ায় অংশ নেবে সরকারের ১৯টি বিভাগ।সম্প্রতি সৌদি গেজেটের এক খবরে বলা হয়, ইতোমধ্যে ৫০ হাজারের বেশি বাংলাদেশি সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে দেশে ফিরতে রাজি হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সাধারণ ক্ষমার মেয়াদ বাড়াবে না সৌদি আরব

আপডেট সময় ০২:২২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০১৭