ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী সাইপ্রাসে রায়পুরার শাহরিয়ারকে হত্যা, বাংলাদেশি যুবক গ্রেফতার নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত পাকিস্তানের ‘সৌর বিপ্লব’ থেকে শিক্ষা নেওয়া যেতে পারে : সিপিডি ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী স্থায়ীভাবে বন্ধ ইউনিক ডিজাইনার্স অ্যান্ড ইউনিক ওয়াশিং, ১৮০০ শ্রমিকের মাঝে উদ্বেগ-হতাশা অধিবেশন চলাকালে মন্ত্রীদের উপস্থিতি নিশ্চিত করতে জোরালো নির্দেশ স্পিকারের

রোহিঙ্গা শিবিরে গুলি করে একজনকে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারের উখিয়া উপজেলার একটি শরণার্থী ক্যাম্পে এক রোহিঙ্গা মুসলিমকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের তানজিমার ঘোনা শরণার্থী ক্যাম্পে এ ঘটনা ঘটে। এ ছাড়াও এদিন বালুখালী রোহিঙ্গা শিবিরে হামলার ঘটনা ঘটেছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তির নাম মো. ইউসুফ (৪৩)। তিনি ওই রোহিঙ্গা শিবিরের বি-ব্লকের সুলতান আমিনের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

ওসি আরো জানান, পাঁচ-ছয়জনের একদল রোহিঙ্গা এসে ইউসুফকে গুলি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় পড়েছিল ইউসুফ। তাঁকে কুতুপালং রোহিঙ্গা শিবিরের রেড ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে মারা যান তিনি।

প্রায় একই সময় উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে কয়েকজন রোহিঙ্গা হামলা চালায়। তবে তার আগেই অন্য রোহিঙ্গারা তা প্রতিরোধ করেন। এ সময় একজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেওয়া হয়।

আটক ব্যক্তির নাম মোহাম্মদ আলম (২৪)। তিনি পালংখালী ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা শিবিরের নূরুল ইসলামের ছেলে। আহত অবস্থায় উদ্ধার করে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার

রোহিঙ্গা শিবিরে গুলি করে একজনকে হত্যা

আপডেট সময় ১২:১০:৩১ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০১৮