ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বগুড়ায় ট্রাকের ধাক্কায় দুই পথচারী নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

বগুড়ায় মালবাহী ট্রাকের ধাক্কায় দুই পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই পথচারী। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যার আগে শহরের চারমাথা বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম আব্দুল জলিল। তিনি মানিকগঞ্জের সবুজদিয়া পাটুরিয়া গ্রামের মহিদুল ইসলামের ছেলে।

বগুড়া শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের কর্মকর্তা উপ-পরিদর্শক (টিএসআই) আশুতোষ বিষয়টি নিশ্চিত করে জানান, চারমাথা বাস টার্মিনাল থেকে রংপুরে যাওয়ার জন্য বগুড়া-রংপুর মহাসড়কের পাশে চারজন দাঁড়িয়েছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই পথচারী নিহত এবং অন্য দুইজন আহত হন। আহতদের উদ্ধার করে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধুবালার কবরে প্রচুর আতর ঢেলেছিলেন বাবা, জানালেন বোন

বগুড়ায় ট্রাকের ধাক্কায় দুই পথচারী নিহত

আপডেট সময় ১১:৪৯:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০১৮