ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গা বিরোধিতায় পুলিশের গুলিতে ৭ বৌদ্ধ রাখাইন নিহত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিয়ানমারে বৌদ্ধধর্মাবলম্বী রাখাইনদের ওপর পুলিশের গুলিবর্ষণে সাতজন নিহত ও আরো অনেকে আহত হয়েছে। মঙ্গলবার রাতে তারা একটি সরকারি দপ্তর দখলে নেয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গুলি বর্ষণ করলে হতাহতের এই ঘটনা ঘটে। পুলিশ এএফপিকে এ কথা জানায়।

খবরে বলা হয়, বৌদ্ধধর্মাবলম্বী প্রায় পাঁচ হাজার বিক্ষোভকারী একটি অনুষ্ঠান পালনের জন্য প্রাচীন মন্দির চত্বর ম্রাউক ইউতে সমবেত হয়েছিল। এ অঞ্চলের সংখ্যালুঘু রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের ওপর সামরিক বাহিনী ব্যাপক দমনপীড়ন চালালেও এটি এখন পর্যন্ত অক্ষত রয়েছে। তবে তাদের সমাবেশটি কেন সহিংস রূপ নিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের বিভিন্ন শিবিরে আশ্রয় নেয়া ছয় লাখ ৫৫ হাজার রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে শুরু করতে মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে প্রত্যাবাসন চুক্তি স্বাক্ষরের দিন এ সংঘর্ষ হলো।

পুলিশ এ সহিংসতার জন্য সেখানে সমবেত হওয়া জনতাকে দায়ী করেছে। কারণ তারা জেলা প্রশাসনের একটি দপ্তর দখল করে সেখানে রাখাইন রাজ্যের পতাকা উত্তোলনের চেষ্টা চালাতে গেলে এ সংঘর্ষ শুরু হয়।

মিয়ানমার পুলিশের মুখপাত্র কর্নেল মিয়ো সোয়ে এএফপিকে বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা সমবেত জনতাকে ছত্রভঙ্গ করতে প্রথমে রাবার বুলেট ছুঁড়লেও তারা সরে না যাওয়ায় পুলিশ গুলি বর্ষণ করে। এতে সাতজন নিহত ও ১৩ জন আহত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোহিঙ্গা বিরোধিতায় পুলিশের গুলিতে ৭ বৌদ্ধ রাখাইন নিহত

আপডেট সময় ০১:৩৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০১৮