ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাকার্তা স্টক এক্সচেঞ্জ ভবনে ধস

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাজধানী জাকার্তায় ইন্দোনেশিয়া স্টক এক্সচেঞ্জ ভবনের (আইডিএক্স) ভেতরে সিলিং ধসে পড়েছে। এতে বেশ কিছু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।

স্থানীয় সময় সোমবার দুপুরের কিছুক্ষণ পর এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় মেট্রো টিভির একজন রিপোর্টার। তিনি ওই ভবনটি থেকে পুঁজিবাজারের খবর সংগ্রহ করেন।

জাকার্তা পুলিশের মুখপাত্র আর্গো ইউয়ুনো মেট্রো টিভিকে বলেন, আমরা এ ঘটনার তদন্ত করছি। তবে এখন আমরা ধসে আক্রান্তদের উদ্ধার করাকে প্রাধান্য দিচ্ছি।

ইন্দোনেশিয়ার টিভি চ্যানেলগুলোতে প্রচারিত ছবিতে দেখা গেছে, অনেক মানুষ ভবনটির মেঝেতে শুয়ে আছেন এবং অনেককে উদ্ধার করে ভবনটির বাইরে নিয়ে যাওয়া হচ্ছে।

ছাদধসের ঘটনায় কতজন আহত হয়েছেন তার সংখ্যা পুলিশের মুখপাত্র নিশ্চিত করে না বললেও তিনি জানিয়েছেন, এ পর্যন্ত কোনো প্রাণহানি ঘটেনি।

টেলিভিশনের সংবাদে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, আতঙ্কিত লোকজন চিৎকার করছে। ধ্বংসস্তূপ থেকে বের হওয়ার চেষ্টা করছেন কর্মকর্তারা।

উল্লেখ্য, ইন্দোনেশিয়া স্টক এক্সচেঞ্জ ভবনটি রাজধানী জাকার্তার কেন্দ্রস্থলে অবস্থিত। বহুতল ভবনটির ১২তলায় বিশ্বব্যাংকের ইন্দোনেশিয়া কার্যালয় অবস্থিত।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জাকার্তা স্টক এক্সচেঞ্জ ভবনে ধস

আপডেট সময় ০১:৩১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০১৮