ঢাকা ১০:২৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাত কলেজকে বাদ দিতে আন্দোলনে ঢাবি শিক্ষার্থীরা

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হওয়া সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে আজ বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা। পূর্বঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসিস্থ) রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করেন।

এ সময় শিক্ষার্থীরা ‘ঢাবি চাই বোঝামুক্ত, বাতিল কর অধিভুক্ত’, ‘রাখতে ঢাবির সম্মান, অধিভুক্ত বেমানান’ স্লোগানে মুখরিত করে তোলে রাজু ভাস্কর্য এলাকা। শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা নিজেদের ঢাবিয়ান বলে পরিচয় দিচ্ছে, যদিও আদৌ তারা ঢাবির শিক্ষার্থী নয়। অধিভুক্ত হওয়ার পর থেকে তারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, ব্যাংকের শাখাসমূহ ও যানবাহন ব্যবহারের মাধ্যমে অনধিকার চর্চা করছে।’

এক শিক্ষার্থী বলেন, ‘এমনিতেই নানা সমস্যায় জর্জরিত ঢাকা বিশ্ববিদ্যালয়। তার ওপর এখন অভিযুক্তদের আনাগোনা, ফলে ক্যাম্পাসে ঢাবিয়ানদের থাকায় দায় হয়ে পড়েছে।’ তিনি আরও বলেন, অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা নিজেদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিয়ে নানা অপকর্মে লিপ্ত হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।

এছাড়া ঢাবিকে অধিভুক্তমুক্ত করার দাবিতে তারা বিভিন্ন রঙের ব্যানার, ফেস্টুন ও লিফলেট হাতে নিয়ে মানববন্ধন পরবর্তী বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে দেখা করতে রেজিস্ট্রার ভবনে যান। তবে ভবনের গেট বন্ধ থাকায় আন্দোলনকারীরা (শিক্ষার্থীরা) গেটে ধাক্কাধাক্কি করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম গোলাম রাব্বানী সেখানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের শান্ত করেন এবং তাদের উদ্দেশ্যে বলেন, ‘আমি তোমাদের দাবির বিষয়ে স্যারের (উপাচার্য) সঙ্গে আলাপ করে তোমাদের জানাব।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সাত কলেজকে বাদ দিতে আন্দোলনে ঢাবি শিক্ষার্থীরা

আপডেট সময় ০৪:৩১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮