ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দৌলতপুরে মাদক বিক্রেতার লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় কাবুল হোসেন নামে এক মাদক বিক্রেতার লাশ পা বাধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। নিহত কাবুল হোসেন উপজেলার পাকুড়িয়া দহপাড়া গ্রামের আজিতুল্লাহ্ মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকালে মহিষকুন্ডি ঘুনাপাড়া এলাকার একটি সরিষা ক্ষেতে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ সকাল সাড়ে ৯টার দিকে কাবুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মর্গে পাঠায়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা খান জানান, কাবুল হোসেন মাদক বিক্রেতার সাথে জড়িত ছিল। মাদক বিক্রি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তাকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহত কাবুলের নামে দৌলতপুর থানায় দুটি অস্ত্র মামলা রয়েছে বলে তিনি জানান। এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলা হয়েছে। তবে, পুলিশ এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দৌলতপুরে মাদক বিক্রেতার লাশ উদ্ধার

আপডেট সময় ০৮:২১:০৭ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০১৮