ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প জাতীয় সংসদে এক অধিবেশনে এত বেশি বিল পাসের নজির নেই: চিফ হুইপ বিএনপি ‘আত্মঘাতী’ রাজনীতি করছে: মামুনুল হক জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে :পার্থ সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ার শহীদ পরিবার ও জুলাইযোদ্ধার শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ ইরানকে ‘উপযুক্ত সময়ে’ ধ্বংসের হুমকি ট্রাম্পের বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ‘অ্যালেক্স ইমন’ নিহত তুরস্কের কাছে ‘সবচেয়ে সুন্দরী নারী’ চেয়ে উগান্ডার সেনাপ্রধানের হুঁশিয়ারি!

শেখ মুজিবুর রহমানকে বিদ্রোহী বানানো হয়েছে : নওয়াজ শরীফ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছেন, ‘শেখ মুজিবুর রহমান (বঙ্গবন্ধু) বিদ্রোহী ছিলেন না, বরং তাকে বানানো হয়েছে।’

ভোটে নির্বাচিত জনপ্রিয় নেতাদের কাছে রাষ্ট্রক্ষমতা হস্তান্তর না করার পরিণতি নিয়ে মঙ্গলবার রাজধানী ইসলামাবাদের পাঞ্জাব হাউসে আইনজীবীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে তিনবার উৎখাত হওয়া নওয়াজ এর আগেও পশ্চিম ও পূর্ব পাকিস্তান নিয়ে কথা বলেছেন। গত বছর পানামা পেপার্স কেলেঙ্কারিতে নাম ওঠার পর সুপ্রিম কোর্টের রায়ে প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষিত হওয়ার পর তিনি ওই বিষয়টি সামনে এনেছিলেন।

সুপ্রিম কোর্টের রায়ে অযোগ্য ঘোষণার প্রসঙ্গ টেনে মঙ্গলবার নওয়াজ বলেন, ‘কিন্তু আমি এইসব ক্ষত ভুলে যেতে চাই। যেখানে আবেগকে নিয়ন্ত্রণ করতে পারি না সেখানে আমি এসব ক্ষতকে নিয়ে যেতে চাই না।’

তিনি বলেন, ‘আমার সঙ্গে ও দেশের ইতিহাসে নির্বাচিত প্রধানমন্ত্রীদের সঙ্গে যা ঘটেছে তা সঠিক ছিল না। দেশ সেবার জন্য জাতির কাছ থেকে এ কোন ধরনের প্রতিদান?’

এক পর্যায়ে নওয়াজ আবারও পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের স্বাধীনতার প্রসঙ্গে ফিরে আসেন। তিনি বলেন, ‘পাকিস্তান সৃষ্টিতে বাঙালিদের কেন্দ্রীয় ভূমিকা ছিল। কিন্তু আমরা তাদের সঙ্গে ভালো আচরণ করিনি এবং আমাদের কাছ থেকে তাদেরকে বিচ্ছিন্ন করেছি।’

তৎকালীন বিচারপতি হামুদুর রহমান কমিশনের প্রতিবেদন প্রসঙ্গ টেনে নওয়াজ বলেন, ‘বিস্তারিত পর্যালোচনার পর বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি নিয়ে বিচারপতি হামুদুর রহমান কমিশন একটি সত্য ও সুস্পষ্ট প্রতিবেদন তৈরি করেছিলেন। কিন্তু আমরা তা পড়েই দেখিনি।’

তিনি বলেন,‘আমরা যদি সে অনুসারে কাজ করতাম তাহলে আজকের পাকিস্তান অন্যরকম হতো এবং যে ধরনের খেলা চলছে তা আর হতো না।’

Tag :
আপলোডকারীর তথ্য

চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প

শেখ মুজিবুর রহমানকে বিদ্রোহী বানানো হয়েছে : নওয়াজ শরীফ

আপডেট সময় ১০:২৯:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০১৮