ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

অস্ট্রেলিয়া টি-২০ দলের সহকারী কোচ হলেন পন্টিং

আকাশ স্পোর্টস ডেস্ক:

আগামী মাসে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিতব্য টি-২০ সিরিজের জন্য অস্ট্রেলিয়া দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অধিনায়ক রিকি পন্টিং। ক্রিকেট অস্ট্রেলিয়া মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে।

হেড কোচ ড্যারেন লেহম্যানের সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন পন্টিং। এদিকে ট্রোয় কোলি ও ম্যাথিউ মোট অন্য সিরিজগুলোতে দলকে সহযোগিতা করবেন। দলের নিয়মিত সাপোর্ট স্টাফ গ্র্যায়েম হিক, ডেভিড সাকার ও ব্র্যাড হ্যাডিন মার্চ থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হওয়া চার ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতিতে সহযোগিতা করার কারণে নতুন ভাবে পন্টিং, কোলি ও মোটকে দলের সাথে যুক্ত করা হয়েছে।

এর আগে লেহম্যান বলেছিলেন ২০১৯ সালে তার সাথে অসি বোর্ডের চলতি চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে তিনি আর চুক্তি নবায়ন করবেন না। সেক্ষেত্রে তার সম্ভাব্য উত্তরসূরী হিসেবে অনেকেই পন্টিংকে বিবেচনা করছেন। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজে পন্টিং অস্ট্রেলিয়ার সাথে কাজ করেছেন। ছোট ফর্ম্যাটের ক্রিকেটে পন্টিংয়ের বিশাল অভিজ্ঞতা রয়েছে।

২০০৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া প্রথম টি-২০ ম্যাচটিতে তিনি দলের নেতৃত্বে ছিলেন। এরপর ২০০৭ ও ২০০৯ সালে আইসিসি টি-২০ বিশ্বকাপে তিনি অস্ট্রেলিয়াকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। এ সম্পর্কে পন্টিং বলেছেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে গত বছর টি-২০ দলের সাথে কাজ করাটা আমি দারুণ উপভোগ করেছিলাম।

আর এখন ড্যারেন, ট্রোয়, ম্যাথিউর সাথে কাজ করতে মুখিয়ে আছি। ধারাভাষ্যকার হিসেবে বিগ ব্যাশ লিগে কাজ করতে গিয়ে আমি লক্ষ্য করেছি এই ধরনের ফরম্যাটে আমাদের অসাধারণ কিছু প্রতিভা রয়েছে। ত্রিদেশীয় সিরিজে খেলোয়াড়দের সামনে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ থাকবে।

ত্রিদেশীয় সিরিজে অস্ট্রেলিয়া আগামী ৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে সিডনিতে ও ১৬ ফেব্রুয়ারি অকল্যান্ডে এবং ইংল্যান্ডের বিপক্ষে ৭ ফেব্রুয়ারি হোবার্টে ও ১০ ফেব্রুয়ারি মেলবোর্নে মুখোমুখি হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

অস্ট্রেলিয়া টি-২০ দলের সহকারী কোচ হলেন পন্টিং

আপডেট সময় ০১:১২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০১৮