ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নারী পুলিশসহ এমপির ছেলে হোটেল থেকে আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

এমপির ছেলে ও এক নারী পুলিশকে ‘আটক’ করেছে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা যশোর শহরের হোটেল সিটি প্লাজার এক কক্ষ থেকে। সোমবার ওই হোটেলে কোতোয়ালি থানা পুলিশের ইন্সপেক্টর শামসুদ্দোহা অভিযান চালিয়ে আটক করে তাদের। পুলিশ আটকের ঘটনা নিয়ে লুকোচুরি করলেও হোটেল কর্তৃপক্ষ ঘটনা নিশ্চিত করেছেন।

আটক শুভ যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য ও যশোর মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য্যে ছেলে। আর সাবরিনা সুলতানা মণিরামপুর থানা পুলিশের এএসআই।

হোটেলের জেনারেল ম্যানেজার শেখ সাইফুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, শুভ’র ম্যানেজার তুষার দুপুর একটার দিকে এসে হোটেল সিটি প্লাজার ৫১৪ নম্বর রুম ভাড়া নেন। এর কিছুক্ষণ পর হোটেলে আসেন এমপির ছেলে শুভ। এর পরপরই আসেন এএসআই সাবরিনা সুলতানা। হোটেল কক্ষে নারীকে ঢুকতে দেখে স্টাফদের একজন ফোন দেন। তখন শুভ ওই নারীকে মণিরামপুর থানা পুলিশের কর্মকর্তা ‘নিঝুম ভট্টাচার্য্য’ হিসেবে পরিচয় দেন। বলেন, ‘উনি একটি কাজে এসেছেন। কিছু সময়ের মধ্যে চলে যাবেন।’

পুরুষের কক্ষে নারী ঢোকায় হোটেল কর্তৃপক্ষ কোতোয়ালি থানাকে অবহিত করেন। থানার ইনসপেক্টর শামসুদ্দোহা অল্প সময়ের মধ্যে হোটেলে এসে শুভ ও সাবরিনকে নিয়ে যান। মণিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাররম হোসেন নিশ্চিত করেন, তার থানায় ওই নামে একজন নারী কর্মকর্তা রয়েছেন।

এদিকে পরে থানা থেকে এমপির ছেলেকে ছেড়ে দেয়া হয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে। শুভর মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নারী পুলিশসহ এমপির ছেলে হোটেল থেকে আটক

আপডেট সময় ০২:৫০:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০১৮