ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকতে চায় চীন: মাহদী আমিন মুক্তিযোদ্ধা ভাতা জুলাইযোদ্ধাদের চেয়ে বেশি করার প্রস্তাব ফজলুর রহমানের ভেনেজুয়েলার পর জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প সাভারে পাঁচ মাসের মধ্যে মাদক নির্মূল হবে: এমপি সালাউদ্দিন গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের কথা ভাবলেন না কেন, সংসদে শফিকুল ইসলাম মাসুদ বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই খেলাপি ঋণে ব্যাংক খাত সম্পূর্ণ বেহাল: সংসদে রেজা কিবরিয়া ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব, সংসদে হাসনাত আবদুল্লাহ

যৌতুকের জন্য ইট দিয়ে স্ত্রীর মাথা থেঁতলে দিলেন স্বামী

অাকাশ জাতীয় ডেস্ক:

পাবনা সদর উপজেলায় যৌতুকের জন্য ইট দিয়ে স্ত্রীর মাথা থেঁতলে দিলেন স্বামী। শনিবার উপজেলার হাঁপানিয়া গ্রামের গৃহবধূমাছুরা বেগমের (৪২) মাথা থেতলে দেন স্বামী দুলাল প্রামাণিক (৪৮)। এ ঘটনার পর মাছুরাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি।

মাছুরা পাবনা সদর উপজেলার শ্রীকোল গ্রামের মৃত আশকার প্রমাণিকের মেয়ে। ১৫ বছর আগে পাবনা সদর উপজেলার হাঁপানিয়া গ্রামের ইমারত আলীর ছেলে দুলাল প্রামাণিকের সঙ্গে মাছুরার বিয়ে হয়। তাদের ৪টি সন্তান রয়েছে।

মাছুরার স্বজনরা জানান, যৌতুকের জন্য দুলাল প্রায়ই মাছুরাকে মারধোর করতো। এরই ধারাবাহিকতায় শনিবার টাকার জন্য মাছুরাকে বাবার বাড়ি পাঠান দুলাল। কিন্তু টাকা ছাড়া মাছুরা ফিরে এলে তার উপর চলে নির্যাতন। এক পর্যায়ে ইট দিয়ে স্ত্রী মাছুরার মাথা থেঁতলে দেয় দুলাল।

এতে মাছুরা অজ্ঞান হয়ে গেলে দুলাল পালিয়ে যায়। পরে বাবার বাড়ির লোকজন এসে মাছুরাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা জানান, মাছুরার অবস্থা আশংকাজনক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকতে চায় চীন: মাহদী আমিন

যৌতুকের জন্য ইট দিয়ে স্ত্রীর মাথা থেঁতলে দিলেন স্বামী

আপডেট সময় ১১:৫৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০১৮