ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিরাট-আনুশকার বিয়ে অবৈধ

আকাশ স্পোর্টস ডেস্ক:

ভারতের ক্রিকেট তারকা বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার বিয়ের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। গত বছরের ডিসেম্বরে ইতালির তাসকানিতে তাদের বিয়ে নিয়ে বিভিন্ন সময়ে নানা মুখরোচক সংবাদ প্রকাশিত হচ্ছে। কিন্তু এবার ভারতীয় আইন অনুযায়ী বিয়ের তথ্য আবেদন করার পর বহুল আলোচিত এ জুটির বিয়ের বৈধতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

ভারতের দৈনিক জাগরণের বরাত দিয়ে এবেলার খবরে বলা হয়েছে, বিরুষ্কার বিয়ের রেজিস্ট্রেশন বৈধ হয়নি। দুই সেলিব্রিটি যে দেশ ছেড়ে ইতালিতে গিয়ে বিয়ে করবেন, সেই খবর ছিল না রোমের ভারতীয় দূতাবাসের কাছে।

পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের আইনজীবী হেমন্ত কুমার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আরটিআই (রাইট টু ইনফরমেশন) অনুযায়ী আবেদন করেছিলেন। ওই আবেদনে বিরুষ্কার বিয়ের তথ্য চাওয়া হয়। রোমের ভারতীয় দূতাবাস তার জবাব দিয়েছে ৪ জানুযারি। জবাবে দূতাবাস জানিয়েছে, বিরাট ও আনুষ্কা তাদের বিয়ের ব্যাপারে কোনো তথ্যই ভারতীয় দূতাবাসের ম্যারেজ অফিসারকে জানাননি।

হেমন্ত কুমারের বক্তব্য অনুযায়ী, বিদেশে বিয়ে করতে হলে সংশ্লিষ্ট দেশের ভারতীয় দূতাবাসকে আগে থাকতেই জানাতে হবে। সেটি করা না হলে ভারতীয় আইন লঙ্ঘন হবে এবং বিয়ে বৈধ হবে না।

তিনি আরও জানান, কোনো ভারতীয় ব্যক্তি যদি অন্য কোনো দেশে গিয়ে বিয়ে করেন, তাহলে তাকে বিদেশি বিয়ের নিয়ম—১৯৬৯ মতে রেজিস্ট্রেশন করতে হবে। বিরুষ্কা সেই নিয়মের ধার ধারেননি। দেশের যে রাজ্যে বিরুষ্কা থাকবেন, সেই রাজ্যের নিয়মানুযায়ী এখন তাদের দ্বিতীয়বার বিয়ে করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

বিরাট-আনুশকার বিয়ে অবৈধ

আপডেট সময় ১০:৫৯:১০ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০১৮