ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

চুয়াডাঙ্গায় তীব্র শীতে দুজনের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

চুয়াডাঙ্গায় তীব্র শীতে দুজনের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তাদের মৃত্যু হয়। এরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারী গ্রামের ইলিয়াস হোসেন ও পার্শ্ববর্তী মেহেরপুরের আমঝুপি গ্রামের জাহানারা বেগম।

সদর হাসপাতালের আরএমও ডা. শামীম কবির জানান রোববার দুপুর ২টার দিকে তারা ভর্তি হন। এর আধাঘণ্টা পর দুইজনই মারা যান। তিনি বলেন, শীতজনিত কারণে তারা স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন।

চুয়াডাঙ্গায় কয়েক দিন ধরেই তীব্র শীতে কাঁপছে সাধারণ মানুষ। রোববার চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৮ ডিগ্রি সেলসিয়াস। ঠাণ্ডাজনিত কারণে শিশুরা নিউমোনিয়া, ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।

হাসপাতালের ডায়রিয়া ও শিশু ওয়ার্ডে রোগীর সংখ্যা কয়েক গুণ বেড়েছে। চিকিৎসক ও নার্সদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। ওয়ার্ডে জায়গা না থাকায় রোগীদের বারান্দায় ও মেঝেতে কষ্ট করে থাকতে হচ্ছে।

হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ড. আসাদুর রহমান মালিক জানান, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ডায়রিয়া ও শিশু ওয়ার্ডে প্রায় শতাধিক রোগী চিকিৎসাধীন রয়েছে। আর বহির্বিভাগে প্রতিদিন প্রায় আড়াইশ’ রোগী ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বর, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চুয়াডাঙ্গায় তীব্র শীতে দুজনের মৃত্যু

আপডেট সময় ১০:৩৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০১৮