ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’ মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: আমান উল্লাহ আমান

হন্ডুরাসে প্রেসিডেন্ট পুনঃনির্বাচিত, হাজারো মানুষের বিক্ষোভ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

হন্ডুরাসের প্রেসিডেন্ট জুয়ান অর্লান্ডো হার্নান্ডেজ পুনরায় নির্বাচিত হওয়ায় শনিবার হাজার হাজার মানুষ প্রতিবাদ বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা হার্নান্ডেজের প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নভেম্বরের নির্বাচনে বিজয়ী হিসেবে স্বীকৃতি দেয়ার দাবি জানায়।

বিরোধী দলীয় জোটের সমর্থকরা হন্ডুরাসের দ্বিতীয় বৃহত্তম নগরী সান পেদ্রো সুলার বিভিন্ন সড়কে মিছিল করে। এ সময় তারা সালভাদোর নাসরাল্লাহকে বিজয়ী ঘোষণা করে এ মাসেই প্রেসিডেন্ট হিসেবে তাকে শপথ নেয়ার আহ্বান জানান।

হানান্ডেজ সম্পর্কে সাবেক টিভি উপস্থাপক নাসরাল্লাহ বলেন, ‘দেশের জনগণ এই প্রতারণা মেনে নেবে না, যাতে করে স্বৈরশাসক ক্ষমতায় টিকে থাকতে না পারে।’

মিছিলকারীরা ৪৯ বছর বয়সী হানান্ডেজের পদত্যাগের দাবিতে প্রায় দুই কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা ‘কারচুপির নির্বাচন করে টিকে থাকা যাবে না’, ‘আর কোন রাজনৈতিক হত্যা নয়’ এবং ‘রাজবন্দিদের মুক্তি দাও’সহ বিভিন্ন শ্লোগান লেখা ব্যানার নেড়ে তাদের ক্ষোভ প্রকাশ করে। খবর এএফপি’র।

মিছিলকারীরা হার্নান্ডেজের সংবর্ধনা বয়কট ও সড়ক অবরোধসহ দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন

হন্ডুরাসে প্রেসিডেন্ট পুনঃনির্বাচিত, হাজারো মানুষের বিক্ষোভ

আপডেট সময় ০৮:৫৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০১৮