ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভারতের শিক্ষাবৃত্তি ঘোষণা

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ২০১৮-১৯ শিক্ষাবর্ষের জন্য ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্স (আইসিসিআর) শিক্ষাবৃত্তি ঘোষণা করেছে।

চিকিৎসাশাস্ত্র ছাড়া অন্য সব বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি পর্যায়ে পড়াশোনা করার জন্য মেধাবী বাংলাদেশি নাগরিকদের এই শিক্ষাবৃত্তি দেয়া হয়ে থাকে। ভারত সরকার এ পর্যন্ত প্রায় ৩০০০ বাংলাদেশি নাগরিককে আইসিসিআর শিক্ষাবৃত্তি দিয়েছে। ঢাকায় ভারতীয় হাইকমিশন রোববার এ কথা জানিয়েছে।

২০১৮-১৯ শিক্ষাবর্ষের জন্য স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি পর্যায়ে (চিকিৎসাশাস্ত্র ছাড়া) বিভিন্ন কোর্সে পড়াশোনার জন্য নিম্নলিখিত বৃত্তি স্কিমগুলো দেয়া হচ্ছে-

১. বাংলাদেশ বৃত্তি স্কিম (প্রকৌশলসহ স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি/পোস্ট ডক্টরাল কোর্সের জন্য)

২. ভারত বৃত্তি স্কিম (প্রকৌশল ছাড়া স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি/পোস্ট ডক্টরাল কোর্সের জন্য)। বৃত্তি পেতে ইচ্ছুক প্রার্থীদের ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে এবং পাসকৃত পরীক্ষায় কমপক্ষে ৬০ শতাংশ নম্বর অথবা জিপিএ ৫-এর মধ্যে ৩ থাকতে হবে। আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করার জন্য https://a2ascholarships.iccr.gov.in এই ঠিকানায় নিজেদের ব্যক্তিগত লগইন আইডি ও পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে।

আবেদনকারীদের নির্দেশনাগুলো পড়ে অনলাইনে আবেদন করতে অনুরোধ করা যাচ্ছে। অনলাইনে আবেদনের সময় আবেদনকারীকে নিম্নোক্ত বিষয়গুলো লক্ষ রাখতে হবে:

ক) যারা BE/B Tech. কোর্সের জন্য আবেদন করবেন তাদের স্কুল-কলেজের পাঠ্যসূচিতে অবশ্যই পদার্থবিদ্যা, গণিত ও রসায়ন অন্তর্ভুক্ত থাকতে হবে।

খ) আবেদনকারীর বয়স অবশ্যই জুলাই ২০১৮-এর মধ্যে ১৮ হতে হবে।

গ) সব শিক্ষার্থীকে হোস্টেলে থাকতে হবে। পরিবার ও স্বাস্থ্যসংক্রান্ত কারণ ছাড়া বাইরে অবস্থান করা যাবে না।

অনলাইনে আবেদন জমা দেয়ার শেষ সময় ২০ জানুয়ারি শনিবার বিকাল ৫টা।

প্রার্থীদের ৩০ মিনিটের ইংরেজিতে দক্ষতা যাচাইয়ে অংশ নিতে হবে যার সময় ও স্থান জানিয়ে দেয়া হবে।

বিস্তারিত তথ্যের জন্য অনুগ্রহপূর্বক শিক্ষা শাখা, ভারতীয় হাইকমিশন, ১-৩ পার্ক রোড, বারিধারা, ঢাকা ফোন- ৫৫০৬৭৩০-৫৫০৬৭৩০৮ এক্সটেনশন- ১০৯৬/১১১২

ই-মেইল:edu1.dhaka@mea.gov.in এই ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভারতের শিক্ষাবৃত্তি ঘোষণা

আপডেট সময় ০৭:২৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০১৮