ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ: বাণিজ্যমন্ত্রী ভাতার আওতায় এলেন আরও ১৭১ খেলোয়াড় তেলের দাম বিশ্ববাজারে দ্বিগুণ বাড়লেও আমরা সামান্য বাড়িয়েছি: জ্বালানি মন্ত্রী আইএমএফের চাপে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি: অর্থমন্ত্রী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের কাছে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’: গোলাম পরওয়ার ইসরাইল বিজয় ছিনিয়ে আনতে জানে: ট্রাম্প মেরিন ড্রাইভে প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা নেতানিয়াহুর প্ররোচনায় ইরানযুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প: কমলা হ্যারিস ১০৭ বছরের পুরোনো মাঠ দখলমুক্ত করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর চাকরি পুনর্বহাল চেয়ে মতিঝিলে ৬ ইসলামী ব্যাংকের সাবেক কর্মীদের অবস্থান

কুষ্টিয়ায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

কুষ্টিয়ায় নির্মানাধীন বাইপাস সড়কে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে শিপলু (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিপলু কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়া মণ্ডলপাড়া এলাকার জালাল উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, কুষ্টিয়ার ত্রিমোহনী থেকে শহরে যাতায়াতের রাস্তা ভাঙা হওয়ায় শিপুল বাইপাস সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে কুষ্টিয়া শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা নির্মানাধীন বাইপাস সড়কের পানিবাহী ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন।

তবে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কয়েকজন জানান, নির্মানাধীন বাইপাসের মাঝামাঝি স্থানে এস্কেবিটর (ব্যাকু) দিয়ে মাটি সরানোর কাজ চলছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা নির্মাণাধীন বাইপাস সড়কের পানিবাহী ট্রাক সড়কের ডানপাশের দিক দিয়ে যাওয়ার সময় সামনের দিক থেকে আসা মোটরসাইকেলটির সাথে সেই ট্রাকের ধাক্কা লাগলে রাস্তার পাশে ছিটকে পড়েন চালক শিপলু। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং দুমড়ে মুচড়ে যায় মোটরসাইকেলটি।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, লাশ উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ: বাণিজ্যমন্ত্রী

কুষ্টিয়ায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় ০১:৫৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০১৮