ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

প্রধানমন্ত্রীর আশ্বাসে অনশন ভাঙলেন শিক্ষকরা

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আশ্বাস পেয়ে ছয় দিন পর অনশন ভাঙলেন এমপিওভুক্তির দাবিতে আন্দোলনে থাকা শিক্ষকরা। গত রবিবার থেকে চলা অনশনের ষষ্ঠদিন দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়া শিক্ষকদের কাছে যান প্রধানমন্ত্রীর এপিএস সাজ্জাদুল হাসান ও ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। তারা জানান, তাদের দাবির বিষয়টি দেখবেন প্রধানমন্ত্রী। এরপর শিক্ষকেরা আন্দোলন কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।

এমপিওভুক্তির দাবিতে নন–এমপিও শিক্ষকেরা গত ২৬ ডিসেম্বর থেকে শিক্ষকরা অবস্থান কর্মসূচী পালন করে। টানা পাঁচদিন অবস্থান করার পর কোন সাড়া না পেয়ে গত ৩১ ডিসেম্বর থেকে তারা আমরণ অনশনে যায়। কর্মসূচির তৃতীয় দিন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষকদের দাবি মেনে নেওয়ার ব্যাপারে আশ্বাস দিয়েছিলেন। তবে শিক্ষকরা তাঁর আশ্বাসে ভরসা রাখতে পারেননি। তারা চেয়েছেন আশ্বাস আসতে হবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। আজ দুপুর সেই প্রধানমন্ত্রীর প্রতিনিধিরা তাদেরকে আশ্বাস দিলে তারা অনশন কর্মসূচি স্থগিত ঘোষনা করেন।

জানতে চাইলে নন-এমপিও শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম মাহমুদুন্নবী ডলার দৈনিক আকাশকে বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রতিনিধ এসেছিলেন তারা আমাদের জানিয়েছেন তিনি আমাদের দাবি পূরণ করবেন। তাদের এই আশ্বাসে আমরা আজ থেকে আমরণ অনশন কর্মসূচি এখানেই স্থগিত ঘোষণা করলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর আশ্বাসে অনশন ভাঙলেন শিক্ষকরা

আপডেট সময় ০৬:১৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০১৮