ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী শিক্ষাব্যবস্থার মৌলিক সংস্কার সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প মেট্রোরেলসহ গণপরিবহনে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-জাপান ট্রাম্পের স্ত্রীকে বিষ প্রয়োগে হত্যার পরিকল্পনা, নিশানায় ছেলেও স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা চাপে পড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করবে শুভেন্দু সরকার ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে

পাসপোর্ট নিয়ে চরম দুর্ভোগে দুবাইয়ের বাংলাদেশিরা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে বাংলাদেশ কনসুলেটের সার্ভার খারাপ হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন পাসপোর্টের সেবা নিতে আসা হাজার হাজার বাংলাদেশি। গত ২৮ ডিসেম্বর এই সার্ভার খারাপ হয়। কবে তা সচল হবে সে ব্যাপারে কনসুলেটের কর্মকর্তারা কিছু বলছেন না।

এদিকে পাসপোর্ট করতে না পারায় ভিসা ও লাইসেন্স নবায়ন, দেশে ফেরাসহ অনেক কাজই করতে পারছে না দুবাই, শারজাহ, আজমান, ফুজেইরাহ, রাসাল খাইমাহ, উম্মুল কুয়েইন অঞ্চলে বসবাসকারী বাংলাদেশিরা।

বাংলাদেশ দূতাবাসের সচিব (শ্রম) মিজানুর রহমান বলেন, ‘প্রবাসীদের সাময়িক অসুবিধা হচ্ছে এ বিষয়টি নিয়ে। তবে আমরা আমাদের ওয়েবসাইটে এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের জানিয়ে দিয়েছি।’ তিনি বলেন, পাসপোর্ট গ্রাহকরা চাইলে আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে গিয়ে সেবা নিতে পারেন।

পাসপোর্টের দায়িত্বে থাকা কর্মকর্তা ভাইস কনসাল জেনারেল মেহেদুল ইসলাম বলেন, প্রতিদিন তিনশ থেকে চারশ গ্রাহককে আমরা পাসপোর্ট সেবা দিয়ে থাকি। হঠাৎ সার্ভার বিপর্যয়ে এসব প্রবাসীরা সাময়িক বিপাকে পড়েছে মানতে হবে। তবে আবুধাবির বাংলাদেশ দূতাবাসে পাসপোর্ট সেবা চালু রয়েছে বলে তিনি জানান।

অপর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, দুবাই কনসুলেটে যে পরিমাণ সেবা দেওয়া হয়, তা দূতাবাসে সম্ভব নয়। কেন না দূতাবাসে ওই পরিমাণ জনবল নেই। তাই দুবাইতে সার্ভার ঠিক না হওয়া পর্যন্ত দুর্ভোগ কমার সম্ভাবনা ক্ষীণ।

এ ব্যাপারে জানতে দুবাই কনসুলেটের কনসাল জেনারেল বদিরুজ্জামানকে তাঁর অফিসে পাওয়া যায়নি। অন্য কর্মকর্তারাও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।

সেবা নিতে আসা এক বাংলাদেশি অভিযোগ করেন, ‘পাসপোর্ট রিনিউ (নবায়ন) করব, পাসপোর্টের ডেট ওভার (মেয়াদ শেষ) হয়ে গেছে। এখন আমার ভিসা লাগতেছে না রিনিউয়ের জন্য। শত শত বাঙালি কষ্ট করে এই সমস্যা নিয়ে আসে। লাইসেন্স রিনিউ করতে পারে না, ভিসা লাগাইতে পারে না।’

ওই প্রবাসী বলেন, ‘একজনের মা মারা গেছে, উনি দেশে যাইতে পারতেছে না, পাসপোর্ট রিনিউ করার জন্য। এগুলার দায়দায়িত্ব কেডা নিবে ভাইজান।’

পাসপোর্ট নবায়নের জন্য দুইবার এখানে এসেছি উল্লেখ করে তিনি বলেন, ‘আসলেই সিকিউরিটি আমাদের ধাক্কা দিয়ে বের করে দেয়। কোনো অফিসার আসে না। আমাদের খোঁজ-খবর খবর নেয় না। তাহলে আমরা কী করে এখানে বসবাস করি।’

জানা গেছে, ২০১০ সালে এ সার্ভার সংযোজন করা হয়। দীর্ঘদিন ব্যাবহারের ফলে এ সার্ভার বিপর্যয় হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

এদিকে পাসপোর্টের সেবা নিতে আসা গ্রাহকরা জানান, সার্ভার বিপর্যয়ের ঘটনা কনসুলেট যথাযথভাবে প্রচার করেনি। ফলে বাংলাদেশিদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে। হাজার হাজার পাসপোর্ট গ্রাহককে দূতাবাসে এসে ফিরে যেতে হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

পাসপোর্ট নিয়ে চরম দুর্ভোগে দুবাইয়ের বাংলাদেশিরা

আপডেট সময় ০১:১৯:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০১৮