ঢাকা ১১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঝিনাইদহে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

ঝিনাইদহের চুয়াডাঙ্গা সড়কের বৈডাঙ্গা নামক স্থানে বৃহস্পতিবার সকালে ট্রাকচাপায় নয়ন কুমার ঘোষ ওরফে সাগর (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বৈডাঙ্গা স্টার ব্রিক্স ইটভাটার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর ঝিনাইদহ সরকারি কেসি কলেজের প্রথম বর্ষের ছাত্র। তিনি ঝিনাইদহ সদর উপজেলার বোড়াই গ্রামের বিধান চন্দ্র ঘোষের ছেলে। সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে নিকটস্থ প্রতাপপুর গ্রামে বোনের বাড়ি বেড়াতে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা এসআই হাসানুজ্জামান জানান, সকালে বৈডাঙ্গা স্টার ব্রিক্স ইটভাটার সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে মোটরসাইকেলে থাকা সাগর ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় তার শরীর ছিন্নভিন্ন হয়ে গেছে।

খবর পেয়ে পুলিশ পৌনে ১১টার দিকে সাগরের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয়দের অভিযোগ, বৈডাঙ্গা স্টার ব্রিক্স ইটভাটায় ব্যবহারের জন্য আনা মাটি রাস্তার উপর রাখার কারণে জায়গাটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় মামলার প্রস্তুতি চলছে। ট্রাক চালক ও হেলপার ঘটনার পরপরই পালিয়ে গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঝিনাইদহে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

আপডেট সময় ১২:৪৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০১৮