ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশ্বকে আমরা সত্য জানাব: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মাদ আসিফ বলেছেন, তার সরকার বিশ্ববাসীকে সত্য কথা জানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। তিনি এক টুইটার বার্তায় বলেছেন, ‘আমরা শিগগিরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার বার্তার জবাব দেব ইনশাল্লাহ। আমরা বিশ্বকে সত্য এবং বাস্তবতা ও কল্পিত কথার পার্থক্য জানাব।’

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেছেন, ‘যুক্তরাষ্ট্রকে ইতিমধ্যে জানিয়ে দেয়া হয়েছে যে তাদের আর সহযোগিতা করতে পারবে না পাকিস্তান। ফলে ট্রাম্পের এই ‘না’ এর বাড়তি কোন গুরুত্ব নেই।’

যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাকিস্তান যে অর্থ সহায়তা নিয়েছে তার ব্যয়সহ যাবতীয় তথ্য প্রকাশ করতে ইসলামাবাদ প্রস্তুত বলেও জানান পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী। তিনি পরামর্শ দিয়েছেন, সশস্ত্র বাহিনী ব্যবহারের পরিবর্তে যুক্তরাষ্ট্রের উচিত আফগানিস্তানে তালেবান সমস্যা সমাধানে সমঝোতায় বসা।

এদিকে ট্রাম্পের বক্তব্যের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি আজ মঙ্গলবার মন্ত্রিসভা বৈঠক ডেকেছেন।এছাড়া বিষয়টি নিয়ে আলোচনার জন্য আগামীকাল জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

প্রেসিডেন্ট ট্রাম্প স্থানীয় সময় সোমবার এক টুইটার পোস্টে বলেছেন, ‘গত ১৫ বছর ধরে যুক্তরাষ্ট্র বোকার মতো পাকিস্তানকে তিন হাজার ৩০০ কোটি ডলার অর্থ সহায়তা দিয়েছে। কিন্তু তারা মিথ্যা ও প্রতারণা ছাড়া আর কিছুই দেয়নি। আমাদের নেতাদেরকে বোকা মনে করেছে। আমরা যেসব সন্ত্রাসীকে আফগানিস্তানে ধরার জন্য খুঁজি সে বিষয়ে সাহায্য করে না তাদেরকে বরং নিরাপদ আশ্রয় দেয় পাকিস্তান।এমনটা আর চলতে দেয়া যায় না।’

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসীদেরকে সমর্থন ও আশ্রয়-প্রশ্রয় দেয়ার জন্য পাকিস্তানকে দোষারোপ করে আসছে। এর বিপরীতে পাকিস্তান সবসময় বিষয়টি নাকচ করেছে। তবে সাম্প্রতিক সময়ে বিষয়টি নিয়ে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনেক বেশি তিক্ততা দেখা দিয়েছে। গত ২১ আগস্ট ট্রাম্প যে নতুন আফগান নীতি ঘোষণা করেছেন তাতেও তিনি পাকিস্তানকে সন্ত্রাসবাদে মদদ দেয়ার জন্য অভিযুক্ত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিশ্বকে আমরা সত্য জানাব: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০২:৩৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০১৮