ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে: সাইফুল হক হুইলচেয়ারে বসে দীপু মনিকে দেখতে ট্রাইব্যুনালে এলেন স্বামী বৈষম্যবিরোধী ছাত্রনেতার মাদক সেবনের ছবি ভাইরাল এটা আমি-ডামির সরকার না, কাদেরকে নিশ্চিহ্ন করতে চান: সংসদে টুকু হিজবুল্লাহর কর্মকাণ্ডে ‘অর্থহীন’ হয়ে পড়ছে যুদ্ধবিরতি, দাবি নেতানিয়াহুর শান্তি চাইলে সরাসরি যোগাযোগ করুক তেহরান: ট্রাম্প আমার বাবাকে মিথ্যা মামলায় হত্যা করা হয়, সে কারণেই আমি আজ সংসদে ১৮ মাস যে আরামে ছিলেন, সে আরাম এখন হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী আইভীকে নতুন মামলায় গ্রেফতার-হয়রানি না করার নির্দেশ জামায়াতের এমপিকে মসজিদে হত্যাচেষ্টা, সংসদে চাইলেন নিরাপত্তা

ঢাবির কলাভবনে তালাবদ্ধ শিক্ষিকা উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের ৩০৪৯ নম্বর কক্ষ থেকে তালাবদ্ধ এক শিক্ষিকাকে উদ্ধার করা হয়েছে। কক্ষটি মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আকিব-উল হকের। আজ শনিবার বিকেলে অ্যাডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের ওই শিক্ষিকাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে ওই শিক্ষিকা ও আকিব কক্ষটিতে ছিলেন। আকিবের স্ত্রী সেখানে গিয়ে দুজনের একসঙ্গে অবস্থান নিয়ে জানতে চাইলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে শিক্ষিকাকে কক্ষে আটকে রেখে চলে যান তিনি। আকিবের স্ত্রী জানান, তিনি কলা ভবনে আকিবের কক্ষে তার সঙ্গে দেখা করতে গিয়ে দরজা তালাবদ্ধ দেখতে পান। অনেকক্ষণ ধাক্কাধাক্কির পর আকিব দরজা খুললে তাদের দুজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আকিব তাকে ধাক্কা দিয়ে চলে গেলে তিনি দরজায় তালা দিয়ে দেন।

কক্ষের ভেতরে শিক্ষিকা আটকে থাকার খবর পেয়ে সহকারী প্রক্টর আবু হোসেন মুহাম্মদ আহসান প্রক্টরিয়াল দল নিয়ে গিয়ে কক্ষের তালা ভেঙে তাকে উদ্ধার করেন।

শিক্ষিকার দাবি, তিনি একটি ওয়ার্কশপের কাজে বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন। আকিবের সঙ্গে দেখা হওয়ায় তার কক্ষে গিয়ে একটি যৌথ গবেষণা কাজ সমাপ্ত করা নিয়ে দুজন কথা বলছিলেন। এ সময় আকিবের স্ত্রী এসে রাগারাগি করেন। দীর্ঘদিন ধরে আকিবের দাম্পত্য কলহ চলছে বলে দাবি করেন ওই শিক্ষিকা।

এর আগে গত ৫ আগস্ট দুজনকে একই কক্ষে পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ করেছিলেন আকিবের স্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে: সাইফুল হক

ঢাবির কলাভবনে তালাবদ্ধ শিক্ষিকা উদ্ধার

আপডেট সময় ১১:২৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭