ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

চীনে খাদ্য বিষক্রিয়ায় ২৯ শিশু অসুস্থ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চীনের ইউনান প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কিন্ডারগার্টেনের ২৯ শিশু অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই শিশুরা খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। রোববার স্থানীয় সরকার একথা জানায়।

শুক্রবার বিকেলে ফুটাই কিন্ডারগার্টেনে সন্দেহজনক এই বিষক্রিয়ার ঘটনা ঘটে। এটি উনানের রাজধানী কুনমিং নগরীর জিশান জেলার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।

জেলা সরকার এক বিবৃতিতে জানিয়েছে, শিশুরা বমি করছিল ও তাদের পেটে ব্যথা হচ্ছিল। কিন্ডারগার্টেনের পক্ষ থেকে জিশান জেলা শিক্ষা ব্যুরোকে অবহিত করার পর জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়।

শিশুদের তিনটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। এ ব্যাপারে তদন্ত চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হলেন এ আর হাফিজ উল্লাহ

চীনে খাদ্য বিষক্রিয়ায় ২৯ শিশু অসুস্থ

আপডেট সময় ০৯:২৭:০০ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭