ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রাথমিকে সেরা বরিশাল বিভাগ

অাকাশ জাতীয় ডেস্ক:

চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় পাসের হার বিবেচনায় সাত বিভাগের মধ্যে এগিয়ে রয়েছে বরিশাল বিভাগ। এ বিভাগে পাসের হার ৯৬ দশমিক ২২ ভাগ। শনিবার দুপুর ১টায় সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান ফলাফলের বিস্তারিত তুলে ধরেন। এর আগে সকাল ১০টা ৫৫ মিনিটে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফল তুলে দেন মন্ত্রী।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী মিলিয়ে মোট পরীক্ষা দিয়েছে ৩০ লাখ ৯৬ হাজার ৭৫ জন ক্ষুদে শিক্ষার্থী। এদের মধ্যে প্রাথমিক ও ইবতেদায়ি পরীক্ষার পাসের হার ৯৫.১৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে দুই লাখ ৬২ হাজার ৬০৯ জন। প্রাথমিক শিক্ষা সমাপনীতে ছাত্রদের তুলনায় ছাত্রীরা ভালো করেছে। গড় পাসের দিক থেকে ছাত্রীরা সামান্য এগিয়ে আছে। ছাত্রদের পাসের হার ৯৪.৯৩ শতাংশ। আর ছাত্রীদের পাসের হার ৯৫.৪০।

৬৪ জেলার মধ্যে গোপালগঞ্জ জেলা প্রথম হয়েছে। পাসের হার ৯৯.৩৯। আর পাসের হারে সর্বনিম্ন জেলা হচ্ছে ঝালকাঠি। পাসের হার ৯৭.৮৮ শতাংশ। ৫০৮টি উপজেলা ও থানার মধ্যে তিনটি উপজেলায় পাসের হার শতভাগ। যশোরের কেশবপুর উপজেলা পাসের হারে সর্বনিম্ন। এখানে পাসের হার ৭১.২০ শতাংশ।

ইবতেদায়িতেও ছেলেদের তুলনায় মেয়েরা পাসের হারে এগিয়ে। ছাত্রদের পাসের হার ৯২.৪৮ আর ছাত্রীদের পাসের হার ৯৩.৪৩ শতাংশ। ইবতেদায়িতে পাসের হারে এগিয়ে রাজশাহী আর পিছিয়ে সিলেট।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রাথমিকে সেরা বরিশাল বিভাগ

আপডেট সময় ০৪:০৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭