ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক শৈলকুপায় বিয়ের দাবিতে যুবকের বাড়িতে গৃহবধূর অনশন শাহরাস্তিতে ধর্ষণের শিকার শিশু ৬ মাসের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত আটক সংসদে প্রবেশে মাথা ঝোঁকানোতে আপত্তি জামায়াত এমপির বহিষ্কৃত শিবির নেতা জিসান কারাগারে খেলা শেষ হওয়ার ২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ ইরানকে নিখোঁজের চার দিন পর সাগরতীরে মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ ভবানীপুরে শুভেন্দুর জয়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানে নরক নেমে আসবে: ট্রাম্প বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চান শ্রীলংকার প্রধানমন্ত্রী

পাসের হার জেএসসিতে ৮৩.১০ ভাগ, জেডিসিতে ৮৬.৮০ ভাগ

অাকাশ জাতীয় ডেস্ক:

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ দুটি পরীক্ষায় গড় পাস করেছে ৮৩ দশমিক ৬৫ ভাগ শিক্ষার্থী। আজ শনিবার সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেন।

বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, জেএসসিতে গড় পাসের হার ৮৩ দশমিক ১০ শতাংশ। আর এতে জিপিএ ৫ পেয়েছে এক লাখ ৮৪ হাজার ৩৯৭ জন। অপরদিকে জেডিসিতে গড় পাসের হার ৮৬. ৮০ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছে সাত হাজার ২৩১ জন। জেএসসি ও জেডিসিতে গড় জিপিএ ৫ পেয়েছে এক লাখ ৯১ হাজার ৬২৮ শিক্ষার্থী।

গত ১ নভেম্বর সারা দেশে একযোগে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১৮ নভেম্বর। এর মধ্যে জেএসসিতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২০ লাখ ৯০ হাজার ২৭৭ জন এবং জেডিসিতে পরীক্ষার্থী তিন লাখ ৭৮ হাজার ৫৪৩ জন। এই দুই পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ২৪ লাখ ৬৯ হাজার।

যেভাবে জানা যাবে ফলাফল

প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষার ফল www.dpe.gov.bd এবং http://dperesults.teletalk.com.bd থেকে পাওয়া যাবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ছাড়া যেকোনো মোবাইল ফোন থেকে DPE লিখে স্পেস দিয়ে শিক্ষার্থীর আইডি লিখে স্পেস দিয়ে বর্ষ লিখে ফল পাওয়া যাবে।

আর ইবতেদায়ি শিক্ষার ফলাফলের জন্য EBT স্পেস শিক্ষার্থীর আইডি নম্বর লিখে স্পেস দিয়ে বর্ষ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করলে ফল আসবে। জেএসসি-জেডিসি পরীক্ষার ফল পাওয়া যাবে www.educationboardresults.gov.bd ছাড়াও শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইটে।

মোবাইল ফোনের মেসেজ অপশনে JSC/JDC লিখে স্পেস দিয়ে বোর্ড লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৭ লিখে এসএমএস করলেও ফল পাওয়া যাবে।

অন্যদিকে ১৯ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রাথমিক শিক্ষা সমাপনীতে ২৮ লাখ চার হাজার ৫০৯ জন এবং ইবতেদায়িতে দুই লাখ ৯১ হাজার ৫৬৬ জন শিক্ষার্থী পরীক্ষায় বসে। দুটো মিলিয়ে প্রায় ৩১ লাখ পরীক্ষার্থী অংশ নেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক

পাসের হার জেএসসিতে ৮৩.১০ ভাগ, জেডিসিতে ৮৬.৮০ ভাগ

আপডেট সময় ০১:৩৬:৩২ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭