ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিক্ষায় মৌলিক পরিবর্তন আনতে হবে: শিক্ষামন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, আমাদের শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে- নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করা। আমি এটাও বলব- বর্তমান প্রচলিত যে শিক্ষাব্যবস্থা রয়েছে, তা দিয়ে নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তুলতে পারব না। তাই শিক্ষায় মৌলিক পরিবর্তন আনতে হবে। গুণগত মান বাড়াতে হবে। তার জন্য প্রতিটি শিশুকে সৎ এবং ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবারের ভূমিকা অনেক জরুরি।

শুক্রবার বেলা ১১টার দিকে জেলার মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পুনর্মিলনী কেন্দ্রীয় উদযাপন কমিটির আহ্বায়ক প্রধানমন্ত্রীর একান্ত সচিব স্কুলের সাবেক ছাত্র সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন- শিক্ষামন্ত্রী।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি এই স্কুলের সাবেক ছাত্র ওবায়দুল হাসান, স্থানীয় এমপি রেবেকা মমিন, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরীসহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সাতজন অবসরপ্রাপ্ত শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়। এতে সহস্রাধিক সাবেক শিক্ষার্থী অংশ নেন। প্রধান অতিথি মোহনহঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়কে চলতি বছরেই ১০ তলা ভবনে উন্নীত করার ঘোষণা দেন। এসময় তিনি জানান, প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে ছয়তলা ভবনের কার্যক্রম শুরু হয়েছে।

এছাড়াও নেত্রকোণা জেলার বিভিন্ন উপজেলায় স্কুল-কলেজ মাদ্রাসার জন্য একশ ৩৫ কোটি ৮৭ লাখ টাকার উন্নয়ন কাজ হচ্ছে বলেও মন্ত্রী জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শিক্ষায় মৌলিক পরিবর্তন আনতে হবে: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ১১:০৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০১৭