ঢাকা ১০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন ফেসবুক স্ট্যাটাসে ৯ দফার ঘোষক কাদের: ফিমেল জোন যেন ফিমেল উইংয়ের ‘টিএসসি শাখা অফিস’ না হয় ৩০০ এমপিকে হাওড় ঘুরে আসার আহ্বান নাহিদের ভয়াবহ দাবানল : ফ্রান্সে সরানো হলো ৬৩ হাজার মানুষ, স্পেনে জরুরি অবস্থা মোহাম্মদপুরে এসআইয়ের পিঠে ছুরিকাঘাত, লেগেছে ৪৩ সেলাই আসিয়ানকে আরও শক্তিশালী করতে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী ধর্মের নামে যারা বিভক্তি চায়, তারা জাতি ও ঈশ্বরের শত্রু: তথ্যমন্ত্রী স্পিকারের দায়িত্বে কায়সার কামাল বিনিয়োগনির্ভর উৎপাদন ও কর্মসংস্থানই বাংলাদেশের পরবর্তী প্রবৃদ্ধির চাবিকাঠি: তিতুমীর মাফিয়া আমলে নির্বাচিত হলেও সাহাবুদ্দিনের বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধা ছিল: স্পিকার

নামাজ পড়ে বেরনোর পর ইমামকে কুপিয়ে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

ঝিনাইদহের কোটচাঁদপুরে রবিউল ইসলাম (৪৫) নামের এক ইমামকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রবিউল ইসলাম ওই উপজেলার রাঙ্গীয়ারপতা গ্রামের ইয়াদ আলীর ছেলে। তিনি ভূষিমাল ব্যবসায়ী ছিলেন।

শুক্রবার ভোর ৬টার দিকে কোটচাঁদপুর উপজেলার নওদাঁগা মাঠের কালীগঞ্জ-কোটচাঁদপুর রোডে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে এই রোডে কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। সম্ভবত ইমাম রবিউল ছিনতাইকারীদের হাতে মারা গেছেন। তবে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, ভোরে গ্রামের মসজিদে নামাজ আদায় করে কাশিপুর গ্রামের দিকে যাচ্ছিলেন রবিউল। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, রবিউলকে কীভাবে হত্যা করা হয়েছে, তা এখনই বলা যাবে না। অন্য কোনো গাড়িতে ডাকাতি বা ছিনতাই হয়েছে, এমন কোনো অভিযোগ তাঁরা এখনো পাননি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

নামাজ পড়ে বেরনোর পর ইমামকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ১২:৪৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০১৭