ঢাকা ১০:১০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

সৌদিতে দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিংগাইর উপজেলার বাসিন্দা জামালসহ (৩০) অজ্ঞাত আরও ২ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। বুধবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৩টায় দেশটির দাম্মামের চেকপোস্ট নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল উপজেলার নীলটেক গ্রামের মো. গোলাম নবীর ছেলে। অন্যদের পরিচয় জানা যায়নি।

তবে সবাই বাংলাদেশি বলে বিষয়টি নিশ্চিত করেন সৌদি প্রবাসী ধল্লা-বিন্যাডাঙ্গী গ্রামের আলালউদ্দিন। নিহত জামালের দুলাভাই ফরিদুল ইসলাম জানান, জামাল ২ মাস আগে জীবিকার তাগিদে সৌদি আরবের রিয়াদ শহরে যায়। সেখানে নিজস্ব মাইক্রোবাস ভাড়ায় যাত্রী আনা-নেয়া করত। ওইদিন রাতে স্থানীয় বাংলাদেশি আরও ৪ জন যাত্রী নিয়ে প্রাইভেটকারযোগে সৌদির রিয়াদ থেকে দাম্মামের উদ্দেশ্যে রওনা হয়।

দাম্মামের চেকপোস্ট নামক এলাকায় পৌঁছার পর গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে গেলে মারাত্মক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই জামালসহ আরও ২ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত ২ জনকে আশংকাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান নিহত জামালের ভগ্নিপতি ফরিদুল ইসলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

স্বরাষ্ট্রমন্ত্রী: তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন

সৌদিতে দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

আপডেট সময় ১২:৪০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০১৭