ঢাকা ০১:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৬০০ কোটি ডলার দিতে রাজি হচ্ছেন না ধনকুবের তালাল

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ছয়শ কোটি ডলার মুক্তিপণ দিতে রাজি না হওয়ায় এখনও মুক্তি পাননি সৌদি ধনকুবের যুবরাজ ওয়ালিদ বিন তালাল। বিষয়টি নিয়ে এখনও দেনদরবার চলছে। মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে।

গত নভেম্বরের প্রথম সপ্তাহে সৌদি আরব দুর্নীতির অভিযোগে যে কয়জন যুবরাজ ও মন্ত্রীকে আটক করেছে তার মধ্যে তালালও রয়েছেন। আটকের পর থেকে বিশ্ব মিডিয়াতে তাকে নিয়ে হচ্ছে ব্যাপক আলোচনা। এবার সৌদি যুবরাজ ওয়ালিদ বিন তালালের মুক্তির বিনিময়ে ছয় বিলিয়ন বা ৬০০ কোটি ডলার দাবি করেছে সৌদি কর্তৃপক্ষ।

বর্তমানে দেশটির বিলাসবহুল হোটেল রিৎজ কার্লটন-এ গত প্রায় দুই মাস ধরে বন্দি রয়েছেন ওয়ালিদ। যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে ওয়ালিদের কাছ থেকেই সবচেয়ে বেশি অর্থ দাবি করা হচ্ছে। এর আগেও অর্থের বিনিময়ে অন্তত একজন যুবরাজ মুক্তি পেয়েছেন বলে খবর এসেছে। রিয়াদের রিৎজ কার্লটন হোটেলটি এখন বিশ্বের সবচেয়ে বিলাসবহুল কারাগার হিসেবে পরিচিতি পেয়েছে।

২০১৭ সালের নভেম্বরে ফোর্বসের তালিকায় তালাল বিন আবদুল আজিজকে বিশ্বের শীর্ষ ৪৫তম ধনী ব্যক্তি হিসেবে চিহ্নিত করেছে। এ সময় তার সম্পত্তির পরিমাণ ছিল ১ হাজার ৮০০ কোটি ডলার।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৬০০ কোটি ডলার দিতে রাজি হচ্ছেন না ধনকুবের তালাল

আপডেট সময় ০৯:০৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭