ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী সীমান্তে বিজিবি এখন সাহস ফিরে পেয়েছে: রাশেদ খান জনবান্ধব নয় গরিবের ওপর চাপানো বাজেট:সংসদে রফিকুল ইসলাম খান বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন সাবেক এমপি নুর মোহাম্মদ আটক যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক চাঁদাবাজির সাজা এখন মুচলেকা: সংসদে জামায়াতের টিপ্পনি কক্সবাজার যাওয়ার পথে রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশু ফিরে পেল পাকিস্তানি পরিবার ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর

ফিলিস্তিনি কিশোরীর চড় খেয়ে উন্মত্ত ইসরাইল সেনারা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

১৭ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোরীর চড় খেয়ে উন্মত্ত হয়ে পড়েছে দখলদার ইসরাইলি সেনারা। চড়ের প্রতিশোধ নিতে ইসরাইলি সেনারা মাসহ ওই কিশোরীকে এবং তার ২১ বছরের চাচাতো বোনকে অপহরণ করে নিয়ে গেছে।গত শুক্রবার জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করার প্রতিবাদে পশ্চিম তীরে বিক্ষোভ করছিল ফিলিস্তিনিরা।

এসময় ফিলিস্তিনের বিখ্যাত কিশোরী অ্যাক্টিভিস্ট আহেদ তামিমির পরিবারের এক সদস্যকে মাথায় গুলি করে ইসরাইলি সেনারা।এতে ক্ষোভে ফেটে পড়ে কিশোরী তামিমি। এ ঘটনার এক পর্যায়ে সে একজন দখলদার ইসরাইলি সেনাকে চড় দেয়।

এই দৃশ্য কেউ একজন মোবাইল ফোনের ক্যামেরার মাধ্যমে ভিডিও করে সামাজিকমাধ্যমে ছড়িয়ে দেয়। যা দ্রুত ভাইরাল হয়ে যায়।এই ভিডিওকে ঘিরে ফিলিস্তিনি কিশোরীর বিরুদ্ধে ইসরাইলি কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে উসকানি দেয় ইহুদিবাদী সংবাদমাধ্যমগুলো।

এরপর মঙ্গলবার ও বুধবার উন্মত্ত হয়ে পড়ে ইসরাইলি সেনারা।প্রথমে মঙ্গলবার গভীর রাতে তারা ফিলিস্তিনের পশ্চিম তীরের উত্তর রামাল্লার নবী সালেহ গ্রাম থেকে তামিমি ও তার মাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর বুধবার ফের হানা দিয়ে ইসরাইলি সেনারা নূর নাজি তামিমিকে গ্রেফতার করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী

ফিলিস্তিনি কিশোরীর চড় খেয়ে উন্মত্ত ইসরাইল সেনারা

আপডেট সময় ১২:৩১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭